শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর

বঙ্গবন্ধুর ভাস্কর্য মৌলবাদীদের হামলার প্রতিবাদে রাঙ্গামাটিতে বিক্ষোভ

  • আপডেট টাইম : রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০
  • ৪০২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধিঃ কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে মৌলবাদীদের হামলা ও ভাস্কর্য নির্মাণের বিরোধিতার নামে উগ্র মৌলবাদ ও ধর্মান্ধ গোষ্ঠীর জনমনে বিভ্রান্তি সৃষ্টির প্রতিবাদে রাঙ্গামাটি শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবলীগ ও ছাত্রলীগ।

আজ রবিবার দুপুরে রাঙ্গামাটি পৌরসভা চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।

রাঙ্গামাটি জেলা যুবলীগের সভাপতি আকবর হোসেনের সভাপতিত্বে ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মুছা মাতব্বর, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাউয়াল উদ্দীন, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো শাহজাহান, রাঙ্গামাটি শ্রমিকলীগের সভাপতি শামসুল আলম, মৎস্যজীবি লীগের সভাপতি উদয়ন বড়ুয়া, যুবলীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ কাজল, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজন প্রমুখ।

এসময় সমাবেশে বক্তারা বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা অনুভূতির নাম ভালোবাসার নাম৷ এই অনুভূতিতে আঘাত দেয়া মানে সমগ্র বাংলার মানুষের হৃদয়ে আঘাত দেয়া৷

তারা আরও বলেন আর যখন জাতির জনকের ভাস্কর্য ভাঙার হুমকি আসে, তখন বাঙালির হৃদয়ে রক্তক্ষরণ হয়। বঙ্গবন্ধু ও বাংলাদেশ অভিন্ন স্বত্ত্বা। যতদিন বাংলাদেশ থাকবে, বঙ্গবন্ধুও থাকবে। যারা বঙ্গবন্ধুর ভাস্কর্যে আঘাত করবে, তাদের আমরা দাঁতভাঙা জবাব দেয়া হবে।

বক্তারা আরো বলেন, বাংলাদেশে পাকিস্তানি দোসরা এখনও ঘুরে বেড়াচ্ছে। একাত্তরের পরাজিত শক্তিরা সব সময় বাংলাদেশকে পাকিস্তান বা আফগানিস্তান বানানোর চেষ্টায় লিপ্ত।

মুক্তিযুদ্ধের চেতনার সব শক্তিকে আবারও ঐক্যবদ্ধ হয়ে ওই সব পরাজিত শক্তির বিরুদ্ধে মাঠে থাকতে হবে।

বঙ্গবন্ধুর বাংলায় কোনো মৌলবাদী ও উগ্রবাদীর ঠাঁই হবে না। বঙ্গবন্ধু সম্পর্কে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য জাতি আর সহ্য করবে না।

সমাবেশে থেকে অনতিবিলম্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাস্কর্য ভাংচুর ও নির্মাণ নিয়ে অপব্যাখ্যা ও অপমাননাকর বক্তব্যদানকারীদের আইনের আওতায় নিয়ে এসে দ্রুত শাস্তির দাবি জানান বক্তারা।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com