শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর

নানিয়ারচরে মহাসংঘদান অনুষ্ঠিত

  • আপডেট টাইম : শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০
  • ২৬৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস  রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটিতে ২য় বারের মত নানিয়ারচর উপজেলাবাসীর উদ্যোগে সার্বজনীন মহাসংঘদান অনুষ্ঠিত হয়েছে।

ব্যাপক উৎসাহ উদ্দীপনায় ধর্মীয় ভাব গাম্ভীর্য্যে শুক্রবার  সকালে বুদ্ধ পতাকা উত্তোলন ও উদ্ধোধনী ধর্মীয় সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে পঞ্চশীল প্রার্থনা, বুদ্ধমূর্তিদান, সংঘদান, অষ্টপরিস্কার দান, হাজার বাতি দান, প্যাগোডার উদ্দেশ্য টাকা দান, পিন্ডুদান, উৎসর্গসহ নানাবিধ দান করা হয়।

পরে বুদ্ধ ও পরিনির্বানপ্রাপ্ত মহাসাধক সাধনানন্দ মহাস্থবির বনভান্তের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। বিশ্বের সকল প্রাণীর মঙ্গল কামনায় অনুষ্ঠানে পাঁচ মিনিট নিরবতায় থেকে ভাবনা করেন পুণ্যার্থীরা।

অনুষ্ঠানে আসা ধর্মপ্রাণ দায়ক দায়িকাদের উদ্দেশ্যে ধর্মীয় দেশনা দেন, রাঙ্গামাটি রাজবন বিহারের আবাসিক প্রধান ও বিহার অধ্যক্ষ শ্রীমৎ প্রজ্ঞালঙ্কার মহাস্থবির ও রাজবন বিহারের সিনিয়র ভিক্ষু জ্ঞানপ্রিয় মহাস্থবির।

এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্বাগত বক্তব্য রাখেন, প্রাক্তন উপমন্ত্রী মণিস্বপন দেওয়ান ও নানিয়ারচর উপজেলার সার্বজনীন মহাসংঘদান উদযাপন কমিটির সভাপতি প্রগতি চাকমা।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও উদযাপন কমিটির উপদেষ্টা নিখিল কুমার চাকমা। রাজবন বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অমীয় খীসা, ত্রিশরণ চাকমাসহ উদযাপন কমিটির উপদেষ্টাসহ ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com