বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি : ৯ম চেয়ারম্যান হিসাবে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের দায়িত্বভার গ্রহণ করলেন রাঙ্গামাটি কাউখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুই প্রু চৌধুরী।
সোমবার (১৪ ডিসেম্বর) সকালে রাঙ্গামাটি জেলা পরিষদ এনেক্স ভবনের সম্মেলন কক্ষে রাঙ্গামাটি জেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান বৃষ কেতু চাকমার হাতে তার দায়িত্বভার গ্রহণ করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ নবাগত চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী।
এসময় রাঙ্গামাটি জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো: আশরাফুল ইসলামের সভাপতিত্বে সভায় রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য হাজী মো: মুছা মাতব্বর, রাঙ্গামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী, রাঙ্গামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: শহীদুজ্জামান মহসিন রোমান, পরিষদের নবাগত সদস্য অংসুছাইন চৌধুরী।
পরে পরিষদে বর্তমান চেয়ারম্যান বৃষ কেতু চাকমা ও নবাগত চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী দায়িত্বভার গ্রহণের পত্র ও ফুলেল শুভেচ্ছা বিনিময়ের পর দায়িত্বভার গ্রহণ করেন।
এ সময় রাঙ্গামাটি জেলা পরিষদের নবাগত রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের ১৪ সদস্য সবির কুমার চাকমা (বরকল), প্রিয় নন্দ চাকমা (বাঘাইছড়ি), প্রবর্তক চাকমা (জুরাছড়ি), ইলিপন চাকমা (নানিয়ারচর), হাজী মো: মুছা মাতব্বর (সদর), মোঃ আব্দুর রহিম (লংগদু), বাদল চন্দ্র দে (সদর), অংসুই ছাইন চৌধুরী (কাপ্তাই), নিউচিং মারমা (রাজস্থলী), ঝর্ণা খীসা (সদর), মোছা: আছমা বেগম (লংগদু), বিপুল ত্রিপুরা (সদর), দিপ্তীময় তালুকদার (কাপ্তাই), রেমলিয়ানা পাংখোয়া (বিলাইছড়ি) উপস্থিত ছিলেন।
এছাড়া রাঙ্গামাটি জেলা পরিষদের বিদায়ী সদস্য ত্রিদীব কান্তি দাশ, জ্ঞানেন্দু বিকাশ চাকমা, শান্তনা চাকমা, মনোয়ারা জসিম, সাধন মনি চাকমা, অমিত চাকমা রাজু, স্মৃতি বিকাশ ত্রিপুরা উপস্থিত থেকে বিদায় গ্রহণ করেন।
এতে করে নবাগত রাঙ্গামাটি পার্বত জেলা পরিষদে ১জন চেয়ারম্যানসহ ১৪ জন সদস্য নিয়ে ৫বছরের জন্য রাঙ্গামাটি পার্বত্য এলাকার উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করবেন।