বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রাষ্ট্রপতি ও মন্ত্রী-এমপিদের বেতন বৃদ্ধির উদ্যোগ নিলে ‘বাধা দেব’: শফিকুর প্রধানমন্ত্রী ইউএনজিএর প্রথম দিন ১০ কর্মসূচিতে অংশ নিয়েছেন: মাহ্দী আমিন জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর সফরসূচি শুরু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ অপতৎপরতায় সরকার শংকিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে ২০০ চেকপোস্ট আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির

শাহজাদপুরে চোলাই মদপানে কলেজ ছাত্রের মৃত্যু ।। ৩ জন অসুস্থ

  • আপডেট টাইম : রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০
  • ২৯৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় বিষাক্ত চোলাই মদ্যপানে রুবেল হোসেন (১৭) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু ও অপর ৩ ছাত্রকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত রুবেল শাহজাদপুর উপজেলার নগরডালা গ্রামের শহিদুল মুন্সীর ছেলে ও স্থানীয় মাওলানা সাইফুদ্দিন এহিয়া ডিগ্রি কলেজের ১ম বর্ষের ছাত্র।

বিষাক্ত চোলাই মদ্যপানকারী অপর ৩ ছাত্র অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছাত্ররা হলো, পৌর এলাকার শক্তিপুর মহল্লার ফটিকের ছেলে মোক্তার (২২), আলমের ছেলে সম্রাট (১৭) ও সাহেব আলীর ছেলে আলামিন (১৮)।

এদের মধ্যে মোক্তারের অবস্থা আশংকাজনক বলে আবাসিক চিকিৎসক ডাঃ রাকিব হাসান জানিয়েছেন। শাহজাদপুর থানার এসআই আসলাম আলী জানান, গত শুক্রবার রাতে শাহজাদপুর পৌর এলাকার শক্তিপুর মহল্লায় উল্লেখিত ৪ ছাত্র বিষাক্ত চোলাই মদ্যপান করে অসুস্থ হয় পড়ে।

এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে রাত ২ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে রুবেলের অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ  জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে পথিমধ্যেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com