রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল দিল্লিতে উপদেষ্টা জাহেদকে আটকানোর ঘটনায় ভারতীয় দূতকে তলব সাবেক আইজিপি বেনজীর ইউএইতে গ্রেফতার: স্বরাষ্ট্রমন্ত্রী এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী ‘বাস্তবায়ন অযোগ্য, লুটপাটের’ বাজেট: জামায়াত

নাট্যকার মান্নান হীরা আর নেই

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০
  • ২৮৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের কৃতি সন্তান পথনাটকের অন্যতম পুরোধা ও নাট্যব্যক্তিত্ব মান্নান হীরা (৬১) আর নেই।

তিনি বুধবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। তিনি সিরাজগঞ্জ পৌর এলাকার কাচারিপাড়া মহল্লার মৃত জয়নুল আবেদীনের ছেলে।

মৃত্যুকালে তিনি স্ত্রী ও ১ ছেলেসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন।

মরহুমের ছোট ভাই এপিপি আব্দুর রউফ পান্না জানান, তিনি আগে থেকে হার্টের রোগ সমস্যায় ছিলেন এবং চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়ে ছিলেন। বুধবার রাত ৮ টার দিকে হঠ্যাৎ আবারো অসুস্থতা অনুভব করলে শান্তিনগরের বাসা থেকে তাকে কাকরাইল এলাকার একটি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বৃহস্পতিবার সকালে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য তার লাশ শিল্পকলা একাডেমিতে নেয়া হয়। সেখান থেকে তার লাশ আনা হয় সিরাজগঞ্জের গ্রামের বাড়িতে।

বাদ আছর কোর্ট প্রাঙ্গনে তার জানাযায় আইনজীবি সমিতির নেতৃবৃন্দ, আওয়ামী লীগ নেতৃবৃন্দ, সাংস্কৃতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

জানাযা শেষে পৌর এলাকার রহমতগঞ্জ কেন্দ্রীয় কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। এ কৃতি সন্তানের মৃত্যুতে আইনজীবি নেতৃবৃন্দ, সাংস্কৃতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

মান্নান হীরা পথনাটক আন্দোলনের সঙ্গে আজীবন যুক্ত ছিলেন। পথনাটক পরিষদের সভাপতি ও আরণ্যক নাট্যদলের অধিকর্তা ছিলেন। তিনি মঞ্চ ও টিভির জন্য অসংখ্য নাটক লিখেছেন। একাধারে ছিলেন নির্দেশক, নির্মাতা ও অভিনেতাও।

 তাঁর উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ‘ভাগের মানুষ’, ‘ময়ূর সিংহাসন’, ‘লাল জমিন’, ‘সাদা-কালো’।  এছাড়াও শেকল’, ‘জননী বীরাঙ্গনা’, ‘মণিমুক্তা’, ‘একাত্তরের রাজকন্যা’,‘ক্ষুদিরামের দেশে’, ‘ফেরারী নিশান’, ‘আদাব’, ‘ঘুমের মানুষ’ ‘মৃগনাভি’,‘মেহেরজান, ‘লাল জমিন’ ‘ফুটপাত’, প্রভৃতি তার উল্লেখযোগ্য নাটক।

এসব নাটকের মধ্যে ‘মূর্খ লোকের মূর্খ কথা’ মান্নান হীরা রচিত ও নির্দেশিত অন্যতম পথনাটক।

 ২০১৪ সালে তিনি সরকারের অনুদানে শিশুতোষ চলচ্চিত্র ‘একাত্তরের ক্ষুদিরাম’তৈরি করেন। এটি তার পরিচালিত প্রথম চলচ্চিত্র। ‘গরম ভাতের গল্প’ ও ‘৭১-এর রঙপেন্সিল’ নামে দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রও পরিচালনা করেন তিনি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com