বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটিতে খ্রিস্ট ধর্মানুসারীরা যথাযথ ধর্মীয় আচার, আনন্দ-উৎসব ও প্রার্থনার মধ্যদিয়ে আজ বড়দিন উদযাপন করছেন।
বড় দিন উপলক্ষে বাড়িঘর নানা রঙের আলোয় সাজিয়েছেন তারা। তবে করোনা পরিস্থিতিতে আগেরবারের মতো এবার উৎসব পালন করা সম্ভব হচ্ছে না।
এবার স্বল্প পরিসরে এই উৎসব পালন করছেন খ্রিস্ট ধর্মালম্বীরা।
বড়দিন উদযাপনে পাহাড়ের খ্রীস্টান পল্লীগুলোতে চলছে উৎসবের আমেজ।বড়দিন উপলক্ষে গীর্জাগুলো আর্কষনীয় করে নানান রঙে সাজাঁনো হয়েছে।
রাঙ্গামাটি শহরসহ জেলায় বিভিন্ন স্থানে খ্রীস্টান পল্লী রয়েছে। শহরের আসামবস্তি, নতুনবস্তি, বন্ধু যীশুটিলা, রির্জাভমুখসহ বিলাইছড়ি, নানিয়ারচর, জুরাছড়ি বাঘাইছড়ি, বরকল, কাপ্তাই চন্দ্রঘোনা ও বিলাইছড়ির পাংখো পাড়ায় বসবাসরত খ্রীস্টান সম্প্রদায়ের মানুষ গীর্জায় প্রার্থনা করে দেশের উন্নয়ন, সমৃদ্ধির পাশাপাশি পাহাড়ের শান্ত পরিবেশ ও করোনার পরিস্থিতিতে সকল মানুষ যাতে সুস্থ ও শান্তিতে বসবাস করতে পারে যীশুর জন্মদিনে এমন প্রার্থনা করছে সকলে।