বাংলা হেডলাইনস খুলনা: পাটকল শ্রমিক লীগের কেন্দ্রীয় সভাপতি, কেন্দ্রীয় শ্রমিক লীগের সাবেক সহ-সভাপতি ও প্লাটিনাম জুট মিল সিবিএ’র সাবেক সভাপতি সর্দার মোতাহার উদ্দিন(৭৫) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
তিনি বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন অসু্স্থ থাকায় আজ মঙ্গলবার সকাল ৮ টায় খুলনায় নিজ বাসস্থানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বিষয়টি নিশ্চিত করেছেন মরহুমের বড় ছেলে সঙ্গীতশিল্পী আতাহার টিটো।