শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দুপচাঁচিয়ায় চলন্ত যাত্রীবাহী বাসে আগুন ॥ আহত ১৫ জন

  • আপডেট টাইম : বুধবার, ৬ জানুয়ারী, ২০২১
  • ৩১৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া : বগুড়ার দুপচাঁচিয়ার মাঠের পুকুর এলাকায় বুধবার বিকালে যাত্রীবাহী চলন্ত বাসে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অল্পের জন্য অনেকে প্রাণে বেঁচে গেলেও নামতে গিয়ে ঠেলাঠেলিতে অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছে।

এদের মধ্যে গুরুতর এক দম্পতিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুপচাঁচিয়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের লিডার আবু মোত্তালিব জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। এতে দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়া ছেড়ে আসা জয়পুরহাটের আক্কেলপুরগামী প্রিন্স পরিবহনের একটি বাস (জয়পুরহাট-ব-০৫-০০০৩) বুধবার বিকাল ৪.২০ মিনিটে বগুড়া-আক্কেলপুর সড়কে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার মাঠের পুকুর এলাকায় পৌঁছে।

তখন বিকট শব্দে বাসের পিছনের একটি টায়ার ফেটে যায়। এর পরপরই বাসে আগুন ধরে যায়। আতঙ্কিত যাত্রীরা দ্রুত বাস থেকে নামতে শুরু করে।

জানালা ও দরজা দিয়ে নামতে গিয়ে ঠেলাঠেলিতে অন্তত ১৫ যাত্রী আহত হয়। এদের মধ্যে গুরুতর বগুড়ার এনামুল হক (৫০) ও তার স্ত্রী হাসনা বানুকে (৪৫) বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে দুপচাঁচিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিভিয়ে ফেলে। ততক্ষণে বাসের অধিকাংশ পুড়ে যায়।

দুপচাঁচিয়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের লিডার আবু মোত্তালিব জানান, টায়ার ফেটে যাওয়ার পর গ্যাস সিলিন্ডারে আগুন লাগে। আগুনে বাসটি পুড়ে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তাড়াহুড়ো করে বাস থেকে নামতে গিয়ে ২-৩ জন আহত হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com