সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ অপতৎপরতায় সরকার শংকিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে ২০০ চেকপোস্ট আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

সিরাজগঞ্জে ট্রাক উল্টে শ্রমিক নিহত আহত ৬

  • আপডেট টাইম : রবিবার, ২৪ জানুয়ারী, ২০২১
  • ৩২৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক মহাসড়কের ব্রাহ্মণগাঁতী নামকস্থানে ট্রাক উল্টে আমির হোসেন (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছে।

সে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ছালাভরা কুনকুনিয়া গ্রামের বাসিন্দা। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ৬ শ্রমিক।

সিরাজগঞ্জ সদর থানার ওসি বাহাউদ্দিন ফারুকী এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, রোববার সকালে শ্রমিকসহ ইট বোঝাই একটি ট্রাক সিরাজগঞ্জ থেকে কাজিপুরে যাওয়ার পথে উল্লেখিত নামকস্থানে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে যায়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করে এবং চিকিৎসাধীন অবস্থায় আমিরের মৃত্যু হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com