শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর

রাঙ্গামাটি শহরের মসজিদ কলোনীতে ভয়াবহ অগ্নিকান্ড

  • আপডেট টাইম : শনিবার, ৬ মার্চ, ২০২১
  • ২৬২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটি শহরের কাঁঠালতলী এলাকায় মসজিদ কলোনীতে এক ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় ২৫/৩০টি দোকান ও কাঁচা ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

আজ শনিবার দুপুর দেড়টা দিকে এই ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তবে আগুন লাগার সুত্রপাত তাৎক্ষণিক কেউ জানাতে পারেনি।

আগুন লাগার সাথে সাথে খবর পেয়ে রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটসহ সেনাবাহিনী, পুলিশ, রেড ক্রিসেন্ট ও সাধারণ মানুষ প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

তবে আগুন লাগার ঘটনায় কেউ আহত ও নিহত হয়নি বলে জানিয়েছেন রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো: মোস্তফা মহসিন।

আগুনের সুত্রপাত কিভাবে হয়েছে তা তাৎক্ষণিক ভাবে জানতে পারেনি তিনি। তদন্তের সাপেক্ষে বলা যাবে বলে তিনি জানান।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ দুপুরে দিকে একটি বাসাবাড়ি থেকে আগুনের সুত্রপাত ঘটে। প্রথমে একটু ধোঁয়া দেখা যায়। মুহুর্তের মধ্যে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের লোকজন দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হলেও ঘটনা স্থলে যাওয়ার জায়গার সমস্যার কারণে কাজ করতে ব্যাঘাত ঘটে।

এ অবস্থায় আগুন দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়লে কলোনীর লোকজন বাড়িঘর ও দোকানের মালামাল সরিয়ে নেয়ার চেষ্টা চালায়।

এদিকে আগুনে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয়দের সুত্রে জানা গেছে। শহরের প্রধান সড়কের পাশে এই অগ্নিকান্ডের ঘটনা হওয়ায় শহরের প্রধান সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাঙ্গামাটি নবাগত জেলা প্রশাসক  মোহাম্মদ মিজানুর রহমান । তিনি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের জন্য তাৎক্ষণিক ত্রাণ সহায়তা প্রদানের নির্দেশ প্রদান করেন এবং পরবর্তীতে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদানের আশ্বাস দেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com