শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাঘাইছড়িতে সেনাবাহিনীর ১২ বীর জোন সদরে ভয়াবহ আগুন

  • আপডেট টাইম : শনিবার, ৬ মার্চ, ২০২১
  • ৩১৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার ১২ বীর বাঘাইহাট সেনাবাহিনীর জোন সদরে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে জোনের গুরুত্বপূর্ণ বেশকিছু অফিস সম্পূর্ণ ভস্মীভূত হয়। 

শনিবার সন্ধ্যার দিকে হঠাৎ জোন সদরের সিগনাল রুমে  আগুন দেখতে পেয়ে শতাধিক সেনা সদস্য আগুন নিয়ন্ত্রণে ঝাপিয়ে  পড়ে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে কোন ধরণের হতাহতের সংবাদ পাওয়া যায়নি।

পরে সংবাদ পেয়ে ছুটে আসে দীঘিনালা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তৎক্ষনাৎ ক্ষয়ক্ষতির পরিমাণ  নিশ্চিত হওয়া যায়নি।

বাঘাইছড়ি সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ইসরাফিল মজুমদার আগুনের বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিক লক্ষণ দেখে মনে হয় শর্ট সার্কিট থেকে সূত্রপাত হয়েছে।

তবে এ বিষয়ে সেনাবাহিনীর দায়িত্বশীল কারো বক্তব্য পাওয়া যায়নি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com