বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রাষ্ট্রপতি ও মন্ত্রী-এমপিদের বেতন বৃদ্ধির উদ্যোগ নিলে ‘বাধা দেব’: শফিকুর প্রধানমন্ত্রী ইউএনজিএর প্রথম দিন ১০ কর্মসূচিতে অংশ নিয়েছেন: মাহ্দী আমিন জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর সফরসূচি শুরু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ অপতৎপরতায় সরকার শংকিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে ২০০ চেকপোস্ট আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির

মানিকগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

  • আপডেট টাইম : সোমবার, ৮ মার্চ, ২০২১
  • ৩৩৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধি: আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে মানিকগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার যৌথ আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাসরিন সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এস এম ফেরদৌস।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা দুর-রে-শাহওয়াজ, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান, জাতীয় মহিলা সংস্থা-মানিকগঞ্জ জেলা শাখার চেয়ারম্যান লক্ষী চ্যাটার্জ্জি, মহিলা আওয়ামী লীগের সভাপতি নীনা রহমান প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, এক সময় সমাজ-সংসারসহ প্রতিটি ক্ষেত্রেই নারীরা অবহেলিত ছিল। সেটি এখন আর নেই। নারী নেতৃত্ব অনেক দূর এগিয়ে গেছে। আমাদের সফল রাষ্ট্র পরিচালনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ দেশকে বিশ্বের দরবারে তুলে ধরেছেন। উন্নত রাষ্ট্রে পরিনত করেছেন। প্রতিটি সমাজেও নারীরা এখন অনেক অসাধ্য কর্ম সম্পাদন করে চলেছেন।

বক্তারা আরও বলেন নারীরা এখন সমাজের প্রতিটি স্তরেই নেতৃত্ব দিচ্ছেন, সফলতা অর্জন করছেন। নারী-পুরুষ এক সঙ্গে হাতে হাত রেখে কাজ করলে দেশের উন্নয়নে কোন বাধা থাকবে না।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com