শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভূরুঙ্গামারীতে অগ্নিকান্ডে পুড়ে মারা গেছে এক বৃদ্ধাসহ পাঁচ গবাদি পশু

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১
  • ২৭০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অগ্নিকান্ডে আগুনে পুড়ে এক বৃদ্ধার মৃত্যুসহ ৫টি গবাদিপশু ও ২টি ঘর পুড়ে গেছে।

সোমবার (৮মার্চ) গভীর রাতে  উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিমছাট গোপালপুর গ্রামে আব্দুল মজিদের (৩৯) বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

প্রতিবেশী সূত্রে জানাগেছে, গোয়ালঘরে লাগানো কয়েল থেকে এ অগ্নিকান্ডের উৎপত্তি বলে জানানো হয়েছে।

অগ্নিকান্ডে আব্দুল মজিদের অসুস্থ মা মর্তভান বেওয়া (৮৫) অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। এছাড়া দুটি টিনের ঘর , ৪টি গরু ও একটি ছাগল পুড়ে মারা যায় । 

মঙ্গলবার সকালে উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী , উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মা ও ওসি আতিয়ার রহমান ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ দশ হাজার টাকা, ২ বস্তা চাল , শুকনো খাবার ও ভবিষ্যতে সম্ভ্যাব্য সবরকম সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com