শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন প্রধানমন্ত্রীকে অশোভন ভাষায় আক্রমণ করছে বিরোধীরা: রিজভী রাষ্ট্রপতি ও মন্ত্রী-এমপিদের বেতন বৃদ্ধির উদ্যোগ নিলে ‘বাধা দেব’: শফিকুর প্রধানমন্ত্রী ইউএনজিএর প্রথম দিন ১০ কর্মসূচিতে অংশ নিয়েছেন: মাহ্দী আমিন জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর সফরসূচি শুরু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ অপতৎপরতায় সরকার শংকিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীকে সুশিক্ষিত করতে কাজ করছে সরকার: খাদ্যমন্ত্রী

  • আপডেট টাইম : শনিবার, ২০ মার্চ, ২০২১
  • ২৭২ দেখা হয়েছে

সাজ্জাদুল তুহিন, বাংলা হেডলাইনস নওগাঁ: ক্ষুদ্র নৃ-গোষ্ঠীকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

আজ শনিবার বিকেলে নওগাঁর নিয়ামতপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শিক্ষাবৃত্তি, শিক্ষা উপকরণ ও বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি বলেন, ‘ক্ষুদ্র নৃগোষ্ঠীরা আলাদা মন্ত্রণালয় গঠনের জন্য বিভিন্ন মিছিল-মিটিং করেছে। তারা বিভিন্ন এনজিওর দ্বারা প্রতারিত হয়েছে। কিন্তু তাদের পক্ষে কেউ কোনো কাজ করেনি। তাই তাদের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কার্যালয়ে আলাদা একটি সেল গঠন করেছে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর ছেলে মেয়েদের সুশিক্ষায় শিক্ষিত হবে।’

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জয়া মারিয়া পেরেরার সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান ফরিদ আহমেদ, ভাইস চেয়ারম্যান আইয়ুব হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবিরসহ প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

পরে খাদ্যমন্ত্রী নিয়ামতপুর সরকারি কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগ দেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com