শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

রাঙ্গামাটিতে করোনা সংক্রমণ প্রতিরোধে মোবাইল কোর্ট

  • আপডেট টাইম : শুক্রবার, ২ এপ্রিল, ২০২১
  • ৪৯০ দেখা হয়েছে

 বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি : রাঙ্গামাটিতে করোনা ভাইরাসে সংক্রমণ প্রতিরোধে সরকারের নতুন ১৮ দফা প্রজ্ঞাপন জারি করার পর থেকে সাধারণ মানুষদেরকে স্বাস্থ্য বিধি মেনে মাস্ক পরে চলার জন্য জেলা প্রশাসনের একাধিক মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে।

আজ শুক্রবার (২ এপ্রিল) সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট লাইলাতুল ইসলামের নেতৃত্বে শহরের বিভিন্ন জনবহুল স্থানে মাইকিং করে মানুষদের স্বাস্থ্যবিধি মেনে ঘর থেকে বের হওয়ার পাশাপাশি যানবাহনে সরকারের প্রজ্ঞাপন বাস্তবায়ন কাজ করছেন মোবাইল কোর্ট।

এসময় ম্যাজিস্ট্রেট ৬ জনকে মাস্কসহ বিভিন্ন স্বাস্থ্যবিধি না মানায় মোট ২ হাজার ৭শত টাকা জরিমানা করেন।

মোবাইল টিমটি রাঙ্গামাটি শহরের তবলছড়ি, রিজার্ভ বাজার, বনরূপা, ভেদভেদী ও আসামবস্তী এলাকায় মোবাইল কোর্ট পরিচালনার কাজ চালিয়ে যাচ্ছে এবং তারা বিভিন্ন বাজারে গিয়ে জনসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার পরার্মশ প্রদান করছেন এবং সামাজিক দুরত্ব বজায় রেখে নিজের প্রয়োজনে ঘর থেকে বের হয়ে কাজ শেষে আবার ঘরে চলে যাওয়ার অনুরোধ জানিয়েছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com