সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ অপতৎপরতায় সরকার শংকিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে ২০০ চেকপোস্ট আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

রাঙ্গামাটিতে ঢিলেঢালা ভাবে চলছে চতুর্থ দিনের লকডাউন

  • আপডেট টাইম : শনিবার, ১৭ এপ্রিল, ২০২১
  • ২৫৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস  রাঙ্গামাটি প্রতিনিধি: করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি ঠেকাতে সারাদেশের ন্যায় সাত দিনের সর্বাত্মক লকডাউন হিসেবে চতুর্থ দিন রাঙ্গামাটিতে ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে।

শনিবার সকাল থেকে রাঙ্গামাটি শহরে কয়েকটি স্থানে পুলিশের তৎপরতা চোখে পড়লেও প্রধান প্রধান বাজারগুলোতে পুলিশের উপস্থিতি চোখে পড়েনি। শুধুমাত্র শহরের দোয়েল চত্বরে পুলিশের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

গত তিন দিন মানুষ কিছুটা লকডাউন মানলেও শনিবার সাপ্তাহিক হাটের দিন থাকায় লোকজন ঘর থেকে বের হয়ে অবাধে চলাচল করছে। বাজারে আসা লোকজন মানছেন না সামাজিক দূরত্ব।

তবে পরিস্থিতি সুষ্ঠভাবে বজায় রাখতে জেলা প্রশাসনের কয়েকটি মোবাইল কোর্ট টিম শহরের বিভিন্ন এলাকায় কাজ করছে।

লকডাউনের চতুর্থ দিনে রাঙ্গামাটি শহরে কাঁচা বাজার, মুদির দোকান ও ঔষধের দোকান খোলা থাকলেও অন্যান্য সকল দোকানপাট, শপিং মল বন্ধ রয়েছে। শহরে জরুরী পরিবহন চলাচল ছাড়াও ব্যক্তিগত যানবাহন ও কিছু কিছু মোটর সাইকেল চলাচল করতে দেখা গেছে। তবে যারা মোটর সাইকেল নিয়ে বাইরে বের হচ্ছেন তারা পুলিশি বাধার মুখে পড়ছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com