বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে আরো ৪৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।
চলতি মাসে এ নিয়ে জেলায় ৩৭৪ জন করোনা আক্রান্ত হলেন।
সিভিল সার্জন অফিসের জেলা পরিসংখ্যানবিদ হুমায়ন কবির এ তথ্য নিশ্চিত করে জানান, গত রোববার ও সোমবার ২ দিনে জেলার বিভিন্ন এলাকায় ১৯৩ জন নারী পুরুষ শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে করোনা পরীক্ষার জন্য নমুনা জমা দেয়।
মঙ্গলবার দুপুরে ৫ নারীসহ ৪৩ জনের করোনা রিপোর্ট পজেটিভ আসে। এরমধ্যে জেলা সদর ও উল্লাপাড়া, বেলকুচি ও রায়গঞ্জ উপজেলায় আক্রান্তের সংখ্যা বেশি। আক্রান্তদের হোম আইসোলেশনে থাকার নির্দেশ দেয়া হয়েছে।