সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ অপতৎপরতায় সরকার শংকিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে ২০০ চেকপোস্ট আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

খুলনায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত

  • আপডেট টাইম : রবিবার, ১৬ মে, ২০২১
  • ২৩৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস খুলনা প্রতিনিধি : খুলনার ফুলতলা উপজেলার বেজেরডাঙ্গা এলাকায় রোববার দুপুরে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন।

আহতদেরকে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, রোববার দুপুরে একটি ইজিবাইক যাত্রী নিয়ে ফুলতলা থেকে নওয়াপাড়ার দিকে যাচ্ছিল।

খুলনা-যশোর মহাসড়কের বেজেরডাঙ্গা এলাকায় খুলনাগামী একটি প্রাইভেটকারের সাথে ইজিবাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইক চালক আবু তাহের গুরুতর আহত হন। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। আবু তাহের রূপসা উপজেলার খাজাডাঙ্গা গ্রামের বাসিন্দা।

আহতরা হলেন আয়েশা খাতুন (০৭), পিতা- দুলদুল, সাকিন- রাড়িপাড়া,  ফুলতলা, খুলনা, সুফিয়া বেগম(৭০), স্বামী- মুনছুর আলী,  অভয়নগর,  যশোর,  ইকবাল (৫০), পিতা- মৃত আব্দুল মান্নান, খানডাঙ্গা, রবিউল (৪৫) পিতা- গোলাম রসুল,  রাজঘাট, অভয়নগর, যশোর  এবং সাবিনা (৩৫), স্বামী ইকবাল, খানডাঙ্গা, রুপসা, খুলনা।  পুলিশ প্রাইভেটকার ও ইজিবাইক আটক করেছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com