সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ অপতৎপরতায় সরকার শংকিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে ২০০ চেকপোস্ট আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

বগুড়ায় ট্রাকের ধাক্কায় মোটরবাইক চালক নিহত ॥ আরোহী আহত

  • আপডেট টাইম : শনিবার, ২৯ মে, ২০২১
  • ২৫২ দেখা হয়েছে
ফাইল ফটো।

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুরে ট্রাকের ধাক্কায় ফলটু মিয়া (৩৫) নামে এক মোটরবাইক চালক নিহত এবং আরোহী শাহাদত আলী আহত হয়েছেন।

আজ শনিবার দুপুরে ঢাকা-রংপুর মহাসড়কে উপজেলা পরিষদ এলাকায় সাজাপুরে এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ বগুড়া অঞ্চলের শেরপুর ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর একেএম বানিউল আনাম এ তথ্য দিয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, ব্যবসায়ী ফলটু মিয়া বগুড়ার গাবতলী উপজেলার চকরাধিকা গ্রামের কিছামত মিয়ার ছেলে। তিনি শনিবার বেলা সাড়ে ১২টার দিকে শাহাদত আলী নামে একজনকে মোটরবাইকের পিছনে নিয়ে বাড়ি থেকে শেরপুরের দিকে যাচ্ছিলেন।

ঢাকা-রংপুর মহাসড়কের বগুড়ার শাজাহানপুর উপজেলা পরিষদের সামনে সাজাপুর এলাকায় পৌঁছলে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ফলটু মিয়া ও আরোহী শাহাদত আলী মহাসড়কে ছিটকে পড়ে যান। মাথায় আঘাত লেগে ঘটনাস্থলেই ফলটু মিয়ার মৃত্যু হয়।

আহত আরোহীকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইন্সপেক্টর একেএম বানিউল আনাম জানান, আহত আরোহীর অবস্থা আশংকামুক্ত। পালিয়ে যাওয়া ট্রাক ও এর চালককে শনাক্ত করার চেষ্টা চলছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com