বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জুলাইয়ের সংবর্ধনা অনুষ্ঠানে বিশৃঙ্খলা, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ক্ষোভ প্রকাশ জবি, ঢাকা কলেজ ও আলিয়া মাদ্রাসায় ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত, উত্তেজনা বিভেদ চলতে থাকলে হাসিনা প্যারাসুট নিয়ে নামার চেষ্টা করবে: জামায়াতকে রিজভী ফ্যাসিস্টদের ফটোকপি বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি : জামায়াত আমির দুবাইয়ে বেনজীরের জামিন বাতিলে কাজ করছে সরকার তারেক রহমানকে দলের রাষ্ট্রপতি প্রার্থী নির্ধারণের দায়িত্ব দুর্নীতি ও চাঁদাবাজি বেড়েছে: জামায়াত আমির কিছুই বদলায়নি ।। যারা ঘুষ খেত, তারা এখনো ফন্দি-ফিকির করছে: মির্জা ফখরুল স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের রাখতে চায় জামায়াত টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক ।। বিশেষজ্ঞ কমিটি গঠনে হাইকোর্টের নির্দেশ

রাঙ্গামাটিতে করোনায় মারা গেলেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানের ভাই

  • আপডেট টাইম : রবিবার, ৩০ মে, ২০২১
  • ২৮৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরীর বড় ভাই ঊষা প্রু চৌধুরী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

আজ রোববার  সকালে চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

অন্যদিকে, করোনায় আক্রান্ত হয়েছেন, রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য হাজী মুছা মাতব্বর এবং তার মেয়ে।

শনিবার (২৯ মে) রাঙ্গামাটি পিসিআর ল্যাবে তিনি ও তার কন্যা করোনা পরীক্ষা করলে বিকালে ফলাফলে পজেটিভ আসে। গত ২ দিন জ্বর থাকলেও বর্তমানে তিনি সুস্থ রয়েছেন তার কোন উপসর্গ নেই বলে জানান তিনি। তার পরও তিনি ডাক্তারের পরামর্শে চলছেন এবং তার মেয়েকেও চিকিৎসা সেবা প্রদান করছেন।

২০২০ সালে মার্চে করানো শুরু হওয়ার পর থেকে তিনি ও তার পরিবার অসহায় ও দু:স্থ মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে তাদের পাশে ছিলেন। এই বছরও করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার সাথে সাথে সাধারণ জনগনের পাশে রয়েছেন হাজী মোঃ মুছা মাতব্বর ও তার পরিবার। তার পিতার নামে মাতব্বর ফাউন্ডেশনের মাধ্যমেও তিনি কাজ করে যাচ্ছেন।

রাঙ্গামাটি সিভিল সার্জন অফিসের করোনা বিষয়ক ফোকাল পার্সন ডা: মোস্তফা কামাল জানিয়েছেন, হাজী মুছা মাতব্বর আপাতত বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। তিনি বর্তমানে সুস্থ রয়েছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com