সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ অপতৎপরতায় সরকার শংকিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে ২০০ চেকপোস্ট আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

পাহাড় ধস থেকে বাঁচতে প্রশাসনের সতর্কতা জারী

  • আপডেট টাইম : শনিবার, ৫ জুন, ২০২১
  • ২৪৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটিতে জুন মাসের শুরুতে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ায় পাহাড় ধসে হতাহতের ঘটনা এড়াতে জেলা প্রশাসন সতর্কতা জারী করেছে।

শনিবার (৫ জুন) বিকেলে এমন তথ্য নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।
তিনি বলেন, রাঙ্গামাটিতে পাহাড়ের পাদদেশে কয়েক লাখ মানুষের বসবাস। কারণ পুরো শহরটা পাহাড়ের উপর। জুনের প্রথম দিন থেকে রাঙ্গামাটিতে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। তাই হতাহতসহ সকল ধরণের ক্ষয়-ক্ষতি এড়াতে ঝুঁকিপূর্ণ স্থান থেকে লোকজনকে সরে এসে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার জন্য বলা হচ্ছে।
জেলা প্রশাসক আরও বলেন, এই জেলায় প্রতিবছর পাহাড় ধসের কারণে দুর্ঘটনা ঘটে থাকে।

জেলা প্রশাসন মানুষকে সচেতন করতে প্রশাসনের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ
স্থানগুলোতে সাইন বোর্ড, ব্যানার লাগানো হচ্ছে। পাশাপাশি শহরে জুড়ে স্বেচ্ছাসেবকদের মাধ্যমে লিফলেট বিতরণ এবং মাইকিং করা হচ্ছে।

২০১৭ সালের ১৩ জুন রাঙ্গামাটিতে প্রবল বর্ষণের ফলে সরকারি তথ্য মতে সেনাবাহিনীর সদস্যসহ ১২০জন এবং বেসরকারি হিসেবে আরও বেশি মানুষ মারা গিয়েছিলো। ভেঙে পড়েছিলো রাঙ্গামাটি-চট্টগ্রাম মহাসড়ক, রাঙ্গামাটি-খাগড়াছড়ি এবং রাঙ্গামাটি-বান্দরবান সড়ক যোগাযোগ। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তাই বর্ষা মৌসুমে জানমাল রক্ষার্থে নিরাপদে সরে যেতে বলা হচ্ছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com