বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার প্রবীণ সাংবাদিক, যুদ্ধাপরাধ মামলার অন্যতম সাক্ষী এম সরওয়ার খানের ছেলে জিয়া হায়দার খান সেতু (৪০) মৃত্যুবরণ করেছেন।
রোববার রাতে বাজারদীঘি থেকে মোটরবাইক চালিয়ে তিনমাথা এলাকার বাড়ি ফেরার সময় তিষিগাড়ি এলাকায় তিনি হৃদরোগে মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। মৃত্যুকালে তিনি বাবা, মা, বোন, স্ত্রী, একমাত্র মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সোমবার বেলা ১১টায় দুপচাঁচিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। বাদ জোহর গ্রামের বাড়ি গুণাহার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে। সাংবাদিক সরওয়ার খান তার ছেলের জন্য সকলের দোওয়া চেয়েছেন।