মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ অপতৎপরতায় সরকার শংকিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে ২০০ চেকপোস্ট আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ

কুড়িগ্রামে হানিফ পরিবহন-নছিমন সংঘর্ষে নছিমন চালক নিহত

  • আপডেট টাইম : রবিবার, ১৮ জুলাই, ২০২১
  • ২৪৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাট উপজেলার কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের ছিনাই বাজার এলাকায় কুড়িগ্রামগামী হানিফ পরিবহনের সঙ্গে নছিমনের মুখোমুখি সংঘর্ষে নছিমনের চালক জসিম উদ্দিন (২৩) এর মৃত্যু হয়েছে।

আজ রোববার বিকেলে ৩টার দিকে এ দুঘর্টনা ঘটে।

নিহত জসিম কুড়িগ্রাম সদরের কাঁঠালবাড়ি ইউনিয়নের শিবরাম গ্রামের মৃত শাহাবুদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান ঢাকা থেকে কুড়িগ্রাম গামী একটি হানিফ পরিবহনের কোচ নছিমনের সঙ্গে ছিনাই বাজার এলাকায় মুখোমুখি সংঘর্ষ হলে নছিমনে চালক গুরুত্ব আহত হয়। পরে তাকে উদ্ধার করে দ্রুত কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

রাজারহাট থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রাজু সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান ঘাতক কোচটিকে আটক করা হয়েছে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com