বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর সফরসূচি শুরু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ অপতৎপরতায় সরকার শংকিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে ২০০ চেকপোস্ট আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত

রাঙ্গামাটির ১ হাজার অটোরিক্সা চালক পেলেন প্রধানমন্ত্রীর উপহার

  • আপডেট টাইম : রবিবার, ১ আগস্ট, ২০২১
  • ২৩৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি : করোনা মহামারী পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রীর উপহার নিয়ে রাঙ্গামাটির অটোরিক্সা চালকদের পাশে দাঁড়িয়েছেন রাঙ্গামাটি জেলা প্রশাসন।

আজ রবিবার রাঙ্গামাটি জিমনেসিয়াম প্রাঙ্গণে অটোরিক্সা চালকদের হাতে ত্রাণ তুলে দেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।

রাঙ্গামাটি অতিরিক্ত জেলা প্রশাসক মো: মামুন, এডিএম মো: মাগফুরুল হাসান আব্বাসী, আদিবাসী যান্ত্রিক অটোরিক্সা চালক সমিতির সভাপতি বিভাষ দেওয়ান, এনডিসি বোরহান উদ্দিন মিঠু, প্রতিবন্ধী স্কুলের সাধারণ সম্পাদক নুরুল আবছারসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান করোনাকালে অসহায় হতদরিদ্রদের পাশে বিত্তবানদের যে যার সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসার আহ্বান জানান এবং এর সাথে সাথে সবাইকে সরকারি সকল স্বাস্থ্যবিধি মেনে চলে করোনাভাইরাস থেকে নিজেকে রক্ষা করে অন্যদের সুরক্ষা রাখার অনুরোধ করেন।

জেলা প্রশাসক ১ হাজার অটোরিক্সা চালকের হাতে চাল ডাল, তেল আলুসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী তুলে দেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com