শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত নির্বাচন কমিশন প্রস্তুত।। আজ সংসদে রাষ্ট্রপতি পদে ভোট নারীদের জন্য পিংক বাস সার্ভিস উদ্বোধন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে ।। জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে সর্বনিম্ন ২ বছর লাগবে: অর্থমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন: মির্জা ফখরুল বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য তারেক রহমান আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন

১৪ শহীদের স্মরণে বগুড়ার বাবুরপুকুর দিবসে শ্রদ্ধাঞ্জলি

  • আপডেট টাইম : সোমবার, ১১ নভেম্বর, ২০১৯
  • ৮৭৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধিঃ ১১ নভেম্বর বগুড়ার ঐতিহাসিক বাবুরপুকুর দিবসে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে, শহীদ পরিবার ও বিভিন্ন সংগঠন। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ও ছাত্র ইউনিয়ন জেলা কমিটির উদ্যোগে বাবুরপুকুর শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে। এছাড়া শহীদ পরিবারের পক্ষ থেকে দোয়া মাহফিল করা হয়।

জানা গেছে, ১৯৭১ সালের ১১ নভেম্বর ও ২১ রমজানের শেষ রাতে সকলে সেহরি খাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় শান্তি কমিটির সহযোগিতায় পাক হানাদাররা বগুড়া শহরের ঠনঠনিয়ার শাহপাড়া, মন্ডলপাড়া, তেঁতুলতলা, হাজীপাড়া ও পশারীপাড়াসহ কয়েকটি এলাকায় হানা দেয়। তারা বাড়ি থেকে ধরে আনে পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় নেতা মান্নান পশারী ও তার ভাই হান্নান পশারী, ন্যাপ কর্মী ওয়াজেদুর রহমান টুকু, জালাল মন্ডল ও তার ভাই মন্টু মন্ডল, আব্দুস সবুর ওরফে ভোলা মন্ডল, মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম, আলতাফ আলী, বাদশা শেখ, বাচ্চু শেখ, ফজলুল হক খান, টিঅ্যান্ডটির অপারেটর নূর জাহান, আবুল হোসেন ও তার বাবা গেদু জিলাদার, ছোটভাই আশরাফ আলী, জনাব আলী ও তার ছেলে জাহাঙ্গীর খন্দকার, সিবের আলীসহ অজ্ঞাতনামা আরও ৩ জনকে। পাক হানাদার বাহিনী এই ২১ জনকে বাড়ি থেকে বের করেই হাত ও চোখ বেঁধে গাড়িতে তুলে নেয়। তাদের নিয়ে যাওয়া হয় বগুড়া-নাটোর মহাসড়কের পাশে বগুড়ার শাজাহানপুর উপজেলার বাবুরপুকুরে। সঙ্গে ছিল শান্তি কমিটির নেতারা। সেই নেতাই আটকদের মধ্য থেকে ১৪ জনকে সনাক্ত করে দেয়। তার সনাক্ত করা টিঅ্যাডন্ডটির মহিলা অপারেটর নূর জাহানসহ ১৪ জনকে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে ব্রাশফায়ারে হত্যা করা হয়। বাকি ৭ জনকে সেখান থেকে ছেড়ে দেয় হানাদাররা। পরে ১৯৭৯ সালে বগুড়া প্রেসক্লাবের উদ্যোগে সেখানকার কবরগুলো পাকা করে দেওয়া হয়।

দিবসটি পালনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) বগুড়া জেলা কমিটির উদ্যোগে সোমবার সকালে বাবুরপুকুর শহীদ বেদিতে পুস্পমাল্য অর্পণ শেষে পাদদেশে বাবুরপুকুর শহীদ দিবস ও বেতিয়ারা দিবসের আলোচনা সভা সভা অনুষ্ঠিত হয়। জেলা সিপিবি সভাপতি জিন্নাতুল ইসলামের সভাপতিত্বে ও ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সভাপতি নাদিম মাহমুদের পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে জেলা সিপিবির সাধারণ সম্পাদক আমিনুল ফরিদ, ঐক্য ন্যাপ জেলা সমন্বয়ক মাহফুজুল হক দুলু, জেলা কৃষক সমিতির সভাপতি সন্তোষ কুমার পাল, জেলা যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ কবির খান পাপ্পু, জেলা ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম প্রমূখ। আলোচনা সভার আগে কমিউনিস্ট পার্টি ও ছাত্র ইউনিয়নের পক্ষে শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com