মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ অপতৎপরতায় সরকার শংকিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে ২০০ চেকপোস্ট আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ

দুবলার চরে পাথর বোঝাই লাইটার জাহাজ ডুবে গেছে

  • আপডেট টাইম : শনিবার, ৯ অক্টোবর, ২০২১
  • ২৮৯ দেখা হয়েছে

বাংলা  হেডলাইনস খুলনা প্রতিনিধি : এবার পাথর নিয়ে মোংলা বন্দরের দুবলার চরে ডুবে গেছে ‘এমভি বিউটি লোহাগড়া-২’ নামে আরও একটি লাইটার জাহাজ।

শনিবার (৯ অক্টোবর) ভোর রাতে বন্দরের ওই এলাকায় তলা ফেটে ডুবে যায় জাহাজটি। এসময় ওই জাহাজে থাকা ১০ নাবিককে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড।

এর আগে শুক্রবার (৮ অক্টোবর) দুপুরে পশুর নদীতে সার নিয়ে এম ভি দেশ বন্ধু নামে আরও একটি লাইটার জাহাজ ডুবে যায়। সেটি এখনও উদ্ধারের তৎপরতা শুরু করতে পারেনি মালিকপক্ষ।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাষ্টার কমান্ডার শেখ ফখর উদ্দিন ও কোস্টগার্ড পশ্চিম জোনের (মোংলা সদর দপ্তর) গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো: হাসানুজ্জামান বলেন, মোংলা বন্দরেরর বাইরে ফেয়ার ওয়ে এলাকায় অবস্থান করা সিঙ্গাপুর পতাকাবাহী ‘এম ভি সাগর রতন’ থেকে ১২০০ মেট্রিক টন পাথর নিয়ে খুলনার উদ্দেশ্যে যাচ্ছিল এমভি বিউটি লোহাগড়া- ২ লাইটার জাহাজ।

পথে ভোররাতে দুবলার চর এলাকায় তলা ফেটে ডুবতে থাকে ওই জাহাজটি। এসময় খবর পেয়ে কোস্টগার্ড দুবলা ক্যাম্পের সদস্যরা দুর্ঘটনাস্থলে গিয়ে ওই জাহাজে থাকা ১০ নাবিককে জীবিত উদ্ধার করে।

পরে তাদেরকে অন্য একটি লাইটার জাহাজ ‘এম ভি দেশ দিগন্ত’ উঠিয়ে দেয় কোস্টগার্ড। উদ্ধারকৃত ওইসব নাবিকদের বাড়ি দেশের বিভিন্ন জেলায় বলে জানা গেছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com