শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত নির্বাচন কমিশন প্রস্তুত।। আজ সংসদে রাষ্ট্রপতি পদে ভোট নারীদের জন্য পিংক বাস সার্ভিস উদ্বোধন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে ।। জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে সর্বনিম্ন ২ বছর লাগবে: অর্থমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন: মির্জা ফখরুল বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য তারেক রহমান আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী

স্কুল ছাত্রী ধর্ষণ মামলার আসামি গ্রেফতারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০১৯
  • ৭৫৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের চৌহালী উপজেলার রেহাইপুখুরিয়া গ্রামের ৮ম শ্রেণির স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি রকিবুল ইসলামকে (১৯) অবিলম্বে গ্রেফতারের দাবিতে শিক্ষার্থী ও এলাকাবাসিরা মানববন্ধন ও সমাবেশ করে । আরপিএন শহীদ শাজাহান কবির উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে মঙ্গলবার দুপুরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে সোহেল সরকারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, ওই স্কুলের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, তপন শেখ. জুয়েল সরকার, পারভীন আক্তার প্রমূখ।

বক্তারা বলেন, গত ২৯ অক্টোবর দুপুরে ওই গ্রামের শামছুল হকের ছেলে রকিবুল ইসলাম এতিম ওই ছাত্রীকে তার নির্জন বাড়িতে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করা হয়। এ বিষয়ে গ্রাম্য মাতব্বরদের কাছে বিচার না পেয়ে অবশেষে ধর্ষিতা ছাত্রী বাদী হয়ে গত ৪ নভেম্বর ধর্ষক রকিবুল ইসলামের বিরুদ্ধে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল আদালতে মামলা দায়ের করে। এদিকে চৌহালি থানার ওসি রাশেদুল ইসলাম বিশ্বাস বলেন, এ মামলার কপি এখনও থানায় পৌছায়নি। কপি পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com