বাংলা হেডলাইনস টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পাইকড়া ইউনিয়নের গোপালদিঘী উচ্চ বিদ্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনায় এক স্কুল ছাত্রী নিহত হয়েছে।
স্থানীয়রা জানায়,আজ দুপুরের দিকে উপজেলার বল্লা থেকে একটি ইট বোঝাই ট্রাক এলেঙ্গা রোডে আসার সময় গোপালদিঘী স্কুলের সামনে আসলে ভালিয়াটা থেকে ছেড়ে আসা একটি অটোরিকশাকে ধাক্কা মারে। এসময় ওই অটোচালিত রিকশায় থাকা গোপালদিঘী স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী হাফিজা ঘটনাস্থলে মারা যান। অটোতে থাকা বাকী যাত্রীরা আহত হন।
পরে ট্রাকটিকে উপস্থিত জনতা আটকে রাখেন। এবং চালক পালিয়ে চলে যায়।
নিহত হাফিজার বাড়ি উপজেলার পাইকড়া ইউনিয়নের কালোহা গ্রামে।
এ বিষয়ে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা আজিজুর রহমান বলেন,ঘটনাটি শুনার পরে পুলিশ পাঠানো হয়েছে, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে, ড্রাইভারকে আটক করার জন্য চেষ্টা অব্যাহত রয়েছে।