বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন

গাজীপুরে ৭০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৩৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে ৭০ কেজি গাঁজাসহ দুই  মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১ সদস্যরা। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত ০১ টি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে।

র‍্যা্যাব-১ এর সহকারী পুলিশ সুপার সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) নোমান আহমদ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ১৫ ফেব্রুয়ারি মঙ্গলবার র‍্যাব-১, উত্তরা, ঢাকার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক কারবারি নেত্রকোনা জেলা হতে ব্রয়লার মুরগীবাহী পিকআপযোগে অবৈধ মাদকদ্রব্য গাঁজা নিয়ে গাজীপুর হয়ে রাজাধানী ঢাকার দিকে যাচ্ছে।

প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি ভোররাতে গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন সূত্রাপুর এলাকার শিলা বৃষ্টি ফিলিং স্টেশন এর সামনে টাঙ্গাইল-ঢাকা মহাসড়কের উপর চেকপোস্ট পরিচালনা করে মাদক কারবারি ময়মনসিংহের মো: মুন্না (২৯) ও  নেত্রকোনার খোরশেদ আলম (২৮)কে  আটক করে। তাদের নিকট হতে ৭০ কেজি গাঁজা, ০২ টি মোবাইল ফোন ও নগদ  ৫,৫০০/- টাকা উদ্ধার করা হয়।  

তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা একটি সংঘবদ্ধ মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন যাবত পরষ্পর যোগসাজশে নেত্রকোনা জেলা হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে কৌশলে বিভিন্ন পণ্যবাহী গাড়িতে করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় পাইকারী মূল্যে ক্রয়-বিক্রয় করে আসছে। 

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com