বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

মির্জাপুরে ট্রাক চাপায় কলেজ ছাত্রসহ নিহত দুইজন

  • আপডেট টাইম : সোমবার, ২৩ মে, ২০২২
  • ১৯৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী কলেজ ছাত্রসহ দুই বন্ধু নিহত হয়েছে।

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাসের আন্ডারপাসের উপরে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন টাঙ্গাইল সদরের হাজী আবুল হোসেন ইনস্টিটিউশন অব টেকনোলজির ছাত্র ইয়াছির হোসেন কানন। সে মির্জাপুর পৌর এলাকার বাওয়ার কুমারজানী গ্রামের আমির হোসেনের ছেলে।

নিহত অপরজন শহীদুল ইসলাম একই গ্রামের আবু বক্কর সিদ্দিকীর ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, কানন ও শহীদুল সকালে মোটরসাইকেল যোগে ঘুরতে বেরিয়ে বাসা থেকে মাত্র দেড়শ গজ দূরে মির্জাপুর বাইপাসের আন্ডারপাসে পৌছায়। এ সময় টাঙ্গাইলগামী দ্রুতগতির একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। ফলে ঘটনাস্থলেই চালক ইয়াছির হোসেন কানন মারা যান। এ ঘটনায় শহীদুল আহত হয়।

পরে পুলিশ গিয়ে আহত অবস্থায় শহীদুলকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনায় বাওয়ার কুমারজানী গ্রামে শোকের ছায়া নেমে এসেছে বলে জানা গেছে।

মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. আজিজুল হক জানান, মোটরসাইকেল আরোহীদের চাপা দেওয়া ট্রাকটি আটক করা হয়েছে।

লাশ আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com