বাংলা হেডলাইনস নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দা উপজেলার চৌদ্দমাইল এলাকায় বজ্রপাতে দুইজন কৃষক নিহত হয়েছে।
আজ মঙ্গলবার (২১ জুন) দুপুরে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার চৌদ্দমাইল এলাকায় কৃষক জেহের আলী (৭০) ও জমসেদ আলী (৪০) ধান রোপণের কাজ করছিলেন।পরে আকাশের অবস্থা খারাপ দেখে আশ্রয় নেওয়ার জন্য তারা চৌদ্দমাইল মোড়ে আসছিলেন।
এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলে জেহের আলী ও জমসেদ আলীর মৃত্যু হয়।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বজ্রপাতে দুই কৃষকের মৃত্যুর ঘটনা সত্যতা নিশ্চিত করছেন।