মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:

সুন্দরবন থেকে আহরণকৃত অপদ্রব্য মিশ্রিত চিংড়ি মাছসহ আটজন আটক

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২
  • ২৭৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস খুলনা ব্যুরো : খুলনার কয়রায় সুন্দরবন থেকে আহরণকৃত অপদ্রব্য মিশ্রিত দুই নছিমন ভর্তি ১০ মন চিংড়ি মাছসহ ৮ জনকে আটক করেছে ।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মহারাজপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদের নেতৃত্বে গত ৩০ জুন ভোর ৪ টার দিকে মহারাজপুর ইউনিয়নের দেয়াড়া ও মাদারবাড়িয়া বাজার এলাকা  থেকে  সুন্দরবন থেকে আহরণকৃত অপদ্রব্য মিশ্রিত  দুইটি  নছিমন ভর্তি  ১০ মন  চিংড়ি মাছ সহ ৮ জনকে আটক করে।

আটককৃতরা হলো ৪ নং কয়রা গ্রামের রাকিব সরদারের ছেলে মিজানুর রহমান(২৮), একই গ্রামের আব্দুল হক সানার ছেলে আসাদুল ইসলাম(৩৭) মোকসেদ সানার ছেলে মোস্তফা সানা(৪০), মৃত হাসেম সানার ছেলে আসাদুল ইসলাম মিন্টু (৩৫) ও ৪ নং কয়রা গ্রামের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইব্রাহিম সানার ছেলে আবুল বাসার সানা (৫৫) এবং মঠবাড়ি গ্রামের ইসলাম গাজীর ছেলে আনারুল (৪০), মহারাজপুর গ্রামের শহর আলী গাজীর ছেলে সাইফুল্যাহ (৩০) ও কওছার গাজীর ছেলে মিলন গাজী(৩৭)।

খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম,উপজেলা  নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস ও উপজেলা মৎস্য অফিসার আমিনুল হক ঘটনাস্থলে যান এবং আটককৃত চিংড়ি মাছ কেরোসিন দিয়ে মাটিতে পুতে বিনষ্ট করেন।

পরবর্তীতে আটক ৮ ব্যাক্তির  নিকট থেকে  ৪ লাখ  টাকা জরিমানা আদায় করা হয়েছে। 

মহারাজপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল্যাহ আল মাহমুদ বলেন, জুন মাসের ১ তারিখ হতে ৩ মাস সুন্দরবনের সকল  মাছ ধরা নিষিদ্ধ রয়েছে। সেই নিষেধাজ্ঞা অমান্য করে বন বিভাগের সহযােগিতায় একটি সংঘ বদ্ধ চক্র প্রতিনিয়ত  সুন্দরবনের নদী-খালে বিষ দিয়ে  মাছ ধরে চড়া মুল্যে বিক্রি করছে।   

কয়রা উপজেলা সিনিয়র মৎস্য অফিসার আমিনুল হক বলেন, জুন মাস থেকে ৩ মাস সুন্দরবনের সকল প্রকার মাছ আহরণ নিষিদ্ধ রয়েছ।  তারপরেও  নিষেধাজ্ঞা  অমান্য করে যারা সুন্দরবন থেকে  মাছ আহরণ করছে তাদের বিরুদ্ধে অভিযান অব্যহত রয়েছে। 

উপজেলা চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস ঘটনাস্থলে ঘোষণা দিয়েছেন যারা সুন্দরবন থেকে বিষ দিয়ে মাছ ধরবে তাদের  সন্ধান দিলে তাদেরকে পুরস্কার দেয়া হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com