মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব

খুলনায় ট্রেনের ধাক্কায় একজন নিহত

  • আপডেট টাইম : শুক্রবার, ১ জুলাই, ২০২২
  • ২২১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস খুলনা ব্যুরো : খুলনায় ট্রেনের ধাক্কায় মো: আলামিন (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুন) রাত সাড়ে ১০ টার দিকে নগরীর দৌলতপুর থানাধীন রেলিগেট এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত যুবক রেলিগেট হামিদা মঞ্জিলের আনোয়ার মুন্সির ছেলে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে পুলিশ পরিদর্শক মোল্লা কবির আহমেদ।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে মো: আলামিন রেল লাইনের উপর দিয়ে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রেন তাকে ধাক্কা দেয় ও বাম পায়ের উপরদিয়ে ট্রেনের চাকা চলে যায়। শরীর থেকে তার বাম পা বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয় লোকজন দুর্ঘটনাটি দেখতে পেয়ে দ্রুত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আলামিনের লাশ খুমেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

রেলওয়ে পুলিশ পরিদর্শক মোল্লা কবির আহমেদ বলেন, রেলিগেট এলাকার স্থানীয়দের মাধ্যমে দুর্ঘটনার খবর জেনেছি। রাত সোয়া ১০ টায় সুন্দরবন এক্সপ্রেস ট্রেন ঢাকার দিকে গিয়েছে, সম্ভবত ওই ট্রেনের ধাক্কায় আলামিনের মৃত্যু হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com