মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:

হেরোইনসহ তিন মাদক কারবারি গ্রেফতার

  • আপডেট টাইম : রবিবার, ৩ জুলাই, ২০২২
  • ২২৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ হেরোইনসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১২ সদস্যরা।

গ্রেফতারকৃতরা হলো- রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার সুলতানগঞ্জ গ্রামের মো:

শামসুল হুদা লুকমানের ছেলে মোঃ রাশিদুল হক মনি (২২),  মো: কামাল উদ্দিনের ছেলে মোঃ কামরুজ্জামান রনি (২৩) ও চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরের হরমা গ্রামের মো: শফিকুল ইসলামের ছেলে মো: শাকিল আহম্মেদ (২০)।

র‌্যাব-১২’র এ্যাডজুটেন্ট ও অপ্স অফিসার সহকারী পুলিশ সুপার মো: মোস্তাফিজুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেল ৫ টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি ৬৩০ গ্রাম হেরোইনসহ তাদেরকে গ্রেফতার করা হয়।  তাদের কাছ থেকে নগদ ১২ হাজার ২০০ টাকা ৪টি মোবাইল ফোন ও ১টি প্রাইভেট কার ( ঢাকা মেট্রো-গ-১৯-২৫৭৪) জব্দ করা হয়েছে।

তারা দীর্ঘদিন ধরে আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com