মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:

ফেন্সিডিলসহ দুই মাদক কারবারি গ্রেফতার

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২
  • ২৪২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জ সদর উপজেলার কড্ডার মোড় পুলিশ বক্সের সামনে অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১২ সদস্যরা।

গ্রেফতারকৃতরা হলো- লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার দক্ষিণ পারুলিয়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে মোঃ জাহিদুল ইসলাম বাবু (৩৫) ও রংপুর জেলা সদরের রায়জীবন (মন্ডলপাড়া) মৃত-গোলজার হোসেনের ছেলে মোঃ মোরশেদুল ইসলাম (৩৭)।

র‌্যাব-১২’র সহকারী পুলিশ সুপার মিডিয়া অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোররাত সাড়ে ৪ টার সময় বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জ সদর উপজেলার কড্ডার মোড় পুলিশ বক্সের সামনে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৯৮ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ নগদ ৩ হাজার ১১২ টাকা ও ৪টি মোবাইল ফোন জব্দ করা হয়।

তারা দীর্ঘদিন ধরে আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com