বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

সাজেকে বিষাক্ত সাপের ছোবলে একজনের মৃত্যু

  • আপডেট টাইম : শনিবার, ৬ আগস্ট, ২০২২
  • ২১১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের বাইবাছড়া গ্রামের তত্ত চাকমার এক মাত্র ছেলে সুখেন চাকমা সাপের ছোবলে মৃত্যুবরণ করেছে।

গত বৃহস্পতিবার (৪ আগস্ট) রাতে প্রকৃতির ডাকে সাড়া দিলে সে ঘরের বাইরে গেলে একটি বিষাক্ত সাপ তাকে কামড় দেয়। পরে স্থানীয় কবিরাজের মাধ্যমে সুখেন চাকমাকে নিজ বাড়িতে চিকিৎসা করা হলেও কোন সুফল হয়নি।

শনিবার (৬ আগষ্ট) রাত ২টার সময় তার নিজ বাড়িতে মৃত্যু হয়।

স্থায়ীয় কার্বারী বিশ্ব মুনি চাকমা বলেন, সুখেন চাকমাকে কবিরাজের চিকিৎসা না করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে এই ধরনের ঘটনা হতো না।

সাজেক ইউনিয়নের চেয়ারম্যান অতুলাল চাকমা বলেন, বিষয়টি খুবই দুঃখজনক, সচেতনতার অভাবে অকালে ছেলেটা মারা গেছেন।

এদিকে পরিবারের এক মাত্র সন্তান সুখেন চাকমার মৃত্যুতে তার পরিবারের শোকের ছায়া নেমে এসেছে।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার বলেন, এই ধরনের সংবাদ খুবই বেদনাদায়ক, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যদের মাধ্যমে স্থানীয় জনগণের মাঝে এই বিষয়ে সচেতনতামূলক প্রচারনা চালানো হবে যাতে আগামীতে এই ধরনের আর কোন ঘটনা যেন না ঘটে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com