বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

নওগাঁয় নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খাদে ।। স্বামী-স্ত্রী নিহত

  • আপডেট টাইম : শনিবার, ১৩ আগস্ট, ২০২২
  • ২০৭ দেখা হয়েছে

সাজ্জাদুল তুহিন,বাংলা হেডলাইনস, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে স্বামী-স্ত্রী নিহত হয়েছে।

শনিবার (১৩ আগস্ট) বেলা ১১ টার দিকে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের ভীমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো জেলার মান্দা উপজেলার কুলিহার গ্রামের আব্দুল খালেকের ছেলে শিমুল হোসেন (৩২) ও তার স্ত্রী জিনিয়া খাতুন (২৪)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মহাসড়কের পাশের একটি জমিতে ট্রাক্টর দিয়ে মাটি ভরাটের কাজ করছিলেন এক ব্যক্তি। বেলা ১১টার দিকে ঘটনাস্থলে মাটি বহনের ট্রাক্টর অতিক্রম করতে গিয়ে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে পাঠায়।

নিহতের চাচাতো ভাই আসাদুল বলেন, তারা রাজশাহীতে থেকে ব্যবসা করতেন। জিনিয়া খাতুন অন্তঃসত্ত্বা ছিলেন।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম আজম বলেন, লাশ উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি উদ্ধার করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com