রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত নির্বাচন কমিশন প্রস্তুত।। আজ সংসদে রাষ্ট্রপতি পদে ভোট নারীদের জন্য পিংক বাস সার্ভিস উদ্বোধন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে ।। জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে সর্বনিম্ন ২ বছর লাগবে: অর্থমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন: মির্জা ফখরুল বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য

বগুড়ায় যুবলীগ কর্মীর হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০১৯
  • ৭১১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার ধুনট উপজেলা যুবলীগের সদস্য পল্লী চিকিৎসক সবুজ উদ্দিন সবুরের (৩৬) খুনিদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ এবং মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে নিমগাছী ইউনিয়নের নান্দিয়াপাড়া গ্রামের পারিবারিক কবরস্থানে লাশ দাফনের পর এলাকাবাসীরা এ কর্মসুচি পালন করেন।

মানববন্ধনে নিমগাছী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজমত হক, আওয়ামী লীগ নেতা শাহ আলম, দেলোয়ার হোসেন দুলু, উপজেলা যুবলীগের সহ-সভাপতি নাজমুল হোসেন, সাংগঠনিক সম্পাদক ও সাবেক নিমগাছী ইউপি চেয়ারম্যান সুজাউদ্দৌলা রিপন, ব্যবসায়ী আলহাজ্ব বাবু, সমাজসেবক রাফিউল বারী রাসেল, তারেক হোসেন, সাইদ হোসেন, মানিক মিয়া, তইবর রহমান, রহমান মিয়া ও সোলায়মান আলী প্রমূখ অংশ নেন। বক্তারা অবিলম্বে সবুরের খুনি যুবলীগের বহিস্কৃত নেতা কামরুল ইসলাম ও তার সঙ্গিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। অন্যথায় বৃহত্তর কর্মসূচি দেবার ঘোষণা দেয়া হয়েছে।

জমি নিয়ে বিরোধে নিমগাছী ইউনিয়ন যুবলীগের বহিস্কৃত সাধারণ সম্পাদক মাদক ব্যবসায়ী কামরুল ইসলাম ও তার লোকজন বুধবার দুপুরে সবুরকে পশ্চিম নান্দিয়ারপাড়া গ্রামের একটি পরিত্যক্ত বাড়িতে ডেকে নিয়ে কুপিয়ে এবং হাতপায়ের রগ কেটে হত্যা করে বলে অভিযোগ রয়েছে । ধুনট থানার ওসি ইসমাইল হোসেন জানান, যুবলীগ সদস্য সবুর হত্যাকান্ডের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com