শনিবার, ০২ মে ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইরানের নৌশক্তি পুরোপুরি ধ্বংস হয়নি: স্বীকার করল পেন্টাগন সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী ১৯৭৮ সালে জন্ম নেওয়া বিএনপি কীভাবে ‘মুক্তিযুদ্ধের দল’: সংসদে প্রশ্ন আজহারের ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’: ফজলুর বক্তব্যে উত্তপ্ত সংসদ গণভোট নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প ফ্লোরিডায় লিমনের সঙ্গে বৃষ্টিকেও হত্যা পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল: ট্রাম্প বাংলাদেশে ২০২৫ সালে ‘তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়’ ছিল দেড় কোটির বেশি মানুষ স্ক্রিনশট পোস্ট করা নিয়ে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদল-শিবির উত্তেজনা, মারধর

মানিকগঞ্জে পল্লী বিদ্যুৎ সমিতির একশ দিনের বিশেষ কর্মসূচি

  • আপডেট টাইম : শনিবার, ২৩ নভেম্বর, ২০১৯
  • ৭৫৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধিঃ মুজিব বর্ষে  মানিকগঞ্জে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে একশ দিনের বিশেষ কর্মসূচির নিয়েছে মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি।

শনিবার সকালে মানিকগঞ্জ পাওয়ার গ্রীড প্রাঙ্গনে পল্লী বিদ্যুৎ সমিতির উদ্যোগে এই বিশেষ কর্মসূচির উদ্বোধন করেন সমিতির জেনারেল ম্যানেজার আব্দুর রশিদ মৃধা।এসময় মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির বোর্ড সভাপতি জহিরুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে পিজিসিবি’র নির্বাহী প্রকৌশলী দেওয়ান মোঃ গিয়াস মাহমুদ, পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার (কারিগরি) মোঃ শাহ আলম, ডেপুটি জেনারেল ম্যানেজার বিপাশা ইসলাম ও মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানুসহ অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, ১০০ দিনের বিশেষ কর্মসূচীর মধ্যে ‘মুজিব বর্ষ’- পল্লী বিদ্যুতের সেবা বর্ষ হিসেবে পালন, জনগনের শতভাগ বিদ্যুৎ পাওয়া নিশ্চিত করা, গ্রাহক হয়রানি নিরসনে আলোর ফেরিওয়ালা কর্মসূচি অব্যাহত রাখা, গ্রাহক সেবায় পল্লী বিদ্যুতের উঠান বৈঠক জোরদার করা, আমার গ্রাম, আমার শহর বিনির্মানে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করা, দূর্নীতির বিরুদ্ধ জিরো টলারেন্স নীতি জোরদার করা, ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে পোরলেস অফিস চালু করা, তারুন্যের শক্তি বাংলাদেশের সমৃদ্ধি অর্জনে বেকার যুবকদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনশক্তি তৈরী করা, কৃষি এবং শিল্প ক্ষেত্রে নারী উদ্যোক্তাদের বিশেষ সুবিধা প্রদানের মাধ্যমে উৎসাহিত করা এবং পরিবেশ বান্ধব ২০০০ সোলার সেচ পাম্প স্থাপন করা। এসব বিশেষ কর্মসূচিগুলো বাস্তবায়নের জন্য দশটি ধাপ নির্নয় করা হয়েছে। একশ দিনের মধ্যে কর্মসূচীগুলো সম্পন্ন করা হবে। এতে করে মুজিব বর্ষে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা পাওয়ার পাশাপাশি গ্রাহকরা স্থায়ীভাবে এর সুফল ভোগ করতে পারবেন। প্রতিটি ঘরে ঘরে শতভাগ বিদ্যুৎ সেবা পৌছে যাবে।

সরকার ২০২০ সালের মার্চ মাস থেকে ২০২১ সালের মার্চ মাস  মুজিব বর্ষ ঘোষণা করেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্মদিন ১৭ মার্চ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com