বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

সিরাজগঞ্জে যমুনায় নৌকাডুবিতে মা-ছেলের মর্মান্তিক

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২
  • ১৮৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জ সদর উপজেলার পূর্ব মোহনপুর গ্রামে সোমবার রাতে যমুনা নদীর একটি ক্যানেলে নৌকাডুবির ঘটনায় মা ও শিশু সন্তানের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় ওই পরিবারের আরও ৩ সদস্যকে উদ্ধার করা হয়েছে।

নিহতরা হলো-পূর্ব মোহনপুর গ্রামের খোকন শেখের স্ত্রী আয়েশা সিদ্দিকা (৩০) ও তাদের শিশু ছেলে আরাফাত রহমান (৫)।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, সোমবার (২৪ অক্টোবর) রাতে নির্মাণাধীন শিল্পপার্কের উত্তরপাশে সদর উপজেলার পূর্ব মোহনপুর গ্রামের খোকন শেখ তার স্ত্রী ও ৩ সন্তানকে সাথে নিয়ে বাড়ি যাচ্ছিলেন। রাত ৮টার দিকে নৌকাযোগে যমুনা নদীর ওই ক্যানেলটি পার হওয়ার সময় মাঝ পথে আকস্মিক ঝড়ো হাওয়ায় নৌকাটি ডুবে যায়। এতে ঘটনাস্থলেই শিশু ছেলে আরাফাত পানিতে ডুবে মারা যায়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় ৩ জনকে সুস্থ্ অবস্থায় উদ্ধার করা হলেও খোকন শেখের স্ত্রী আয়েশা সিদ্দিকাকে আশঙ্কাজনক অবস্থায় সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com