শনিবার, ০২ মে ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইরানের নৌশক্তি পুরোপুরি ধ্বংস হয়নি: স্বীকার করল পেন্টাগন সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী ১৯৭৮ সালে জন্ম নেওয়া বিএনপি কীভাবে ‘মুক্তিযুদ্ধের দল’: সংসদে প্রশ্ন আজহারের ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’: ফজলুর বক্তব্যে উত্তপ্ত সংসদ গণভোট নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প ফ্লোরিডায় লিমনের সঙ্গে বৃষ্টিকেও হত্যা পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল: ট্রাম্প বাংলাদেশে ২০২৫ সালে ‘তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়’ ছিল দেড় কোটির বেশি মানুষ স্ক্রিনশট পোস্ট করা নিয়ে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদল-শিবির উত্তেজনা, মারধর

একসাথে আন্দোলনে নামতে হবে: ফখরুল

  • আপডেট টাইম : রবিবার, ২৪ নভেম্বর, ২০১৯
  • ৭৩৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনসঃ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন সবাইকে একসাথে আন্দোলনে নামতে কারাবন্দি খালেদা জিয়াকে মুক্ত করতে।

বিকালে ঢাকা মহানগর বিএনপির উদ্যোগে রাজধানীর নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এই আহ্বান জানান।

‘কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে’ এ সমাবেশ অনুষ্ঠিত হয়।  কেন্দ্রীয় ঘোষিত এই কর্মসূচি গতকাল শনিবার সারাদেশের জেলা ও মহানগরে প্রতিবাদ সমাবেশ পালন করেছে বিএনপি। তবে রাজধানীতে এই সমাবেশ বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনের সামনে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও পুলিশের অনুমতি না পাওয়ায় ওইদিন সমাবেশ অনুষ্ঠিত হয়নি।

রোববারের সমাবেশে নেতাকর্মীদেরকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজকে কোন বিভক্তি নয়। এক হয়ে এবং এক সাথে আজকে আমাদেরকে আন্দোলনে নামতে হবে। তাই আসুন আগামীতে বিভক্তি নয়, অতি দ্রুত সংগঠিত হয়ে এবং জনগণকে সংগঠিত করে রাজপথে আন্দোলনের মাধ্যমে গণঅভ্যুত্থান সৃষ্টি করে গণআন্দোলনের মধ্যে দিয়ে আমরা দেশনেত্রীকে মুক্ত করবো।

তিনি বলেন, আজকে ঐক্যের প্রয়োজন। সমস্ত মানুষ ও রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ করতে হবে। সমস্ত মানুষ ও দল মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ করে দূর্বার গণআন্দোলন সৃষ্টি করতে হবে। আর আন্দোলনের মধ্যে দিয়েই তাদেরকে উৎখাত করতে হবে।

ফখরুল বলেন, প্রায় ২০ মাস ধরে বেগম খালেদা জিয়াকে সম্পূর্ণ অন্যায় ও বেআইনিভাবে কারাগারে আটক করে রাখা হয়েছে। আমরা সবাই জানি তাকে শুধু মাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে সাজা দেওয়া হয়েছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন,  এই সরকারের পতন ঘটিয়ে আমাদের নেত্রীকে মুক্ত করতে হবে।

দলের স্থায়ী কমিটির সদস্য  মওদুদ আহমদ বলেন,  কর্মসূচি দিয়ে আন্দোলন করতে হবে।

 স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সরকারের পতনের আন্দোলনের জন্য প্রস্তুতি  নেন।

সমাবেশকে কেন্দ্র করে দুপুর ১২টা থেকে নগর বিএনপির থানা ও ওয়ার্ডসহ দলটির বিভিন্ন অঙ্গ-সংগঠনের  নেতাকর্মীদের ব্যানার ও ফেসটুন নিয়ে খন্ড খন্ড মিছিলসহ সমাবেশে যোগ দিতে দেখা গেছে। এসময় মিছিল থেকে নেতাকর্মীরা মুক্তি মুক্তি মুক্তি চাই, খালেদা জিয়ার মুক্তি চাইসহ বিভিন্ন স্লোগানে রাজপথ মুখরিত করে তুলেন।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাশারের সভাপতিত্বে সমাবেশে বিএনপি নেতা মির্জা আব্বাস, ড. মঈন খান, বেগম সেলিমা রহমান, এজেডএম জাহিদ হোসেন, নিতাই রায় চৌধুরী, আমান উল্লাহ আমান, আব্দুস সালাম, রুহুল কবির রিজভী, ফজলুল হক মিলন, মীর সরাফত আলী সপু প্রমুখ বক্তব্যে রাখেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com