শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী ১৯৭৮ সালে জন্ম নেওয়া বিএনপি কীভাবে ‘মুক্তিযুদ্ধের দল’: সংসদে প্রশ্ন আজহারের ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’: ফজলুর বক্তব্যে উত্তপ্ত সংসদ গণভোট নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প ফ্লোরিডায় লিমনের সঙ্গে বৃষ্টিকেও হত্যা পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল: ট্রাম্প বাংলাদেশে ২০২৫ সালে ‘তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়’ ছিল দেড় কোটির বেশি মানুষ স্ক্রিনশট পোস্ট করা নিয়ে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদল-শিবির উত্তেজনা, মারধর জ্বালানি পরিস্থিতি নিয়ে বিরোধী দলের সঙ্গে বসার আশ্বাস প্রধানমন্ত্রীর

ট্রাকের চাপায় দুই অটোরিকশা যাত্রী নিহত

  • আপডেট টাইম : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০১৯
  • ৫৩২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুরে উল্টে যাওয়া ট্রাকের চাপায় দুই সিএনজি অটো রিকশা যাত্রী নিহত এবং চালকসহ তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার রাত ৯টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কে উপজেলার গোহাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে

ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেনÑবগুড়ার কাহালু উপজেলার মহিষমারা গ্রামের মৃত মনসের আলী শেখের ছেলে ধানচাল ব্যবসায়ী নুরুল ইসলাম শেখ (৪৫) ও নন্দীগ্রাম উপজেলার বিজরুল গ্রামের মাওলানা আবদুল খালেকের ছেলে কালিশ পুনাইল ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাফাজ্জল হোসেন বুলবুল (৪২)।

হাইওয়ে পুলিশ কুন্দারহাট ফাঁড়ির এসআই কাজল নন্দী ও প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়া ছেড়ে আসা নন্দীগ্রামের বিজরুলগামী একটি সিএনজি অটোরিকশা মঙ্গলবার রাত ৯টার দিকে শাজাহানপুর উপজেলার গোহাইল এলাকায় যাত্রী নিতে দাঁড়ায়। অটো রিকশায় চালকসহ পাঁচজন ছিলেন। এ সময় রাজশাহী ছেড়ে আসা বগুড়াগামী একটি চিনি বোঝাই ট্রাক  ঘটনাস্থলে পৌঁছলে সামনের স্প্রীং ভেঙে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি মহাসড়কের উপর উল্টে যায়। ট্রাকের চাপায় অটো রিকশা দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলে দুই যাত্রী বুলবুল ও নুরুল ইসলাম শেখ মারা যান। আহত সিএনজি চালকসহ তিনজনকে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকের উদ্ধৃতি দিয়ে পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, আহতদের অবস্থা আশংকাজনক।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com