বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

রাঙ্গামাটি শহরের মহসিন কলোনী এলাকায় অগ্নিকান্ড

  • আপডেট টাইম : শনিবার, ১৯ নভেম্বর, ২০২২
  • ২১৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটি শহরের রিজার্ভ বাজার মহসিন কলোনী এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডে ১৫টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

শনিবার দুপুরে সাড়ে ১২ টার দিকে মহসিন কলোনীর মিয়া সদাগরের ভাড়াটিয়ার বাড়ি থেকে অগ্নিকান্ডের সুত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে।

প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও আগুনের লেলিহান শিখা বেড়ে যায়। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট এসে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে প্রায় অর্ধকোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ দুপুরে হঠাৎ আগুন লাগার হইচই শোনা যায়। এ সময় সকলে তাৎক্ষনিক আগুন নিয়ন্ত্রণে আনার চেস্টায় চালায়। পরবর্তীতে আগুন কোনভাবে নিয়ন্ত্রণে না আসায় ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। আগুন লাগার প্রায় ২০ মিনিট পর ফায়ার সার্ভিস ঘটনা স্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ চালায়।

ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ও সাধারণ জনগন প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনের লেলিহান শিখা এতোই বেশী ছিলো যে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে ফায়ার সার্ভিসের কর্মীদেরকে। 

রাঙ্গামাটি জেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো: ইকবাল হোসেন জানান, আগুন লাগার খবর পেয়ে সাথে সাথে আমরা ঘটনাস্থলে এসে পৌছায় এবং আগুন নিয়ন্ত্রনে কাজ করি। প্রায় ঘন্টা খানেক ৩টি ইউনিটি তিনদিক থেকে আগুনের নেভাতে প্রচেষ্টা চালায়। তিনি বলেন, তবে তাৎকক্ষনিক কি ভাবে আগুন লেগেছে তা জানা সম্ভব হয়নি। আগুনে ১৫টি বাড়ী পড়ে ছাই হয়ে গেছে। ক্ষয়ক্ষতি নিরূপন করে পরে তথ্য দেয়া হবে। 

তাৎক্ষনিক রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান ও অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম, রাঙ্গামাটি পৌরসভার প্যানেল মেয়র মো: হেলাল উদ্দিন ঘটনাস্থলে এসে স্থানীয়দের সাথে কথা বলেন এবং ক্ষয়ক্ষতি নিরুপণ করে সহযোগিতার কথা উল্লেখ করেন। 

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com