মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব

রায়গঞ্জে অগ্নিকান্ডে চারটি দোকান পুড়ে ছাই

  • আপডেট টাইম : রবিবার, ২৭ নভেম্বর, ২০২২
  • ১৯১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সাহেবগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৪টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকান্ডে প্রায় ৩৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শনিবার রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ওই বাজারের একটি দোকানে আগুন ধরে যায় এবং আগুন বাজার এলাকায় ছড়িয়ে পড়ে। স্থানীয় ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় প্রায় দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে।

আগুনে বাজারের ভেটেনারি দোকান, সোনার দোকান, ওষুধের দোকান ও কিটনাশকের দোকান ঘরসহ মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

রায়গঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আশিকুর রহমান সাংবাদিকদের বলেন, দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং চারটি দোকান পুড়ে ছাই হলেও বাজারের অর্ধশতাধিক দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান রক্ষা পেয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com