মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু ২৪-এর আন্দোলন ছিল যুদ্ধের রিহার্সেল: জামায়াত আমির মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত নির্বাচন কমিশন প্রস্তুত।। আজ সংসদে রাষ্ট্রপতি পদে ভোট নারীদের জন্য পিংক বাস সার্ভিস উদ্বোধন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে ।। জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে সর্বনিম্ন ২ বছর লাগবে: অর্থমন্ত্রী

এক দফা আন্দোলনে যাবে বিএনপি: মোশাররফ

  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০১৯
  • ৭৮৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন শুক্রবার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন যে আগামী ৫ ডিসেম্বর খালেদা জিয়ার মুক্তি না হলে দলটি এক দফা আন্দোলনে যাবে।   

জাতীয় প্রেসক্লাবে ঢাকাস্থ ভোলা মনপুরা চরফ্যাশন জাতীয়তাবাদী ফোরাম আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

সুপ্রিম কোর্ট  অ্যাপেলেট ডিভিশন জিয়া চ্যারিটেবল ট্রাষ্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত কারাবন্দি বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জামিনের শুনানির আদেশ প্রদান ডিসেম্বর ৫ নির্ধারণ করেছেন।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, আমরা যদি দেখি ৫ ডিসেম্বর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মুক্ত হন নাই। তাহলে বুঝতে হবে শেখ হাসিনা প্রধানমন্ত্রী। তার সরাসরি হস্তক্ষেপে বেগম জিয়া মুক্ত নাও হতে পারেন। আর সেটা হলে, আমি বলতে চাই- ৫ ডিসেম্বরের পরে এদেশে শুধু এক দফার আন্দোলন হবে। তা হবে, শেখ হাসিনা স্বৈরাচার ও ফ্যাসিস্ট সরকার পতনের আন্দোলন।

বিএসএমএমইউ’র চিকিৎসকদের উদ্দেশ্য করে তিনি বলেন, খালেদা জিয়ার চিকিৎসার জন্য যে বোর্ড তৈরী করা হয়েছে, সেই মেডিকেল বোর্ডের রিপোর্ট চেয়েছেন (সুপ্রিম কোর্ট)। আমরা জানি, বিএসএমএমইউ’র প্রশাসন ও চিকিৎসকরাও স্বাধীন নন।  এরপরও মনে করি, তাদের পেশার প্রতি সুবিচার করে বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা যা, আমি বিশ্বাস করি- যদি আপনাদের এখন পর্যন্ত নীতিবোধ ও পেশাগত সততা থেকে থাকে তাহলে বেগম খালেদা জিয়ার সঠিক রিপোর্ট সুপ্রিম কোর্টে দেবেন।  আর সেই রিপোর্টটি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আসবে। আর সঠিক রিপোর্ট দিলে আমার বিশ্বাস, বেগম খালেদা জিয়াকে মুক্তি না দিয়ে আপিল বিভাগের অন্য কোন বিকল্প নাই। 

সাবেক ছাত্র নেতা নাজিম উদ্দিন আলমের সভাপতিত্বে সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন প্রমূখ বক্তব্য রাখেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com