রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত নির্বাচন কমিশন প্রস্তুত।। আজ সংসদে রাষ্ট্রপতি পদে ভোট নারীদের জন্য পিংক বাস সার্ভিস উদ্বোধন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে ।। জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে সর্বনিম্ন ২ বছর লাগবে: অর্থমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন: মির্জা ফখরুল বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য

বগুড়া বার সমিতির নির্বাচনে আ’লীগ সমর্থিত প্যানেলের সংখ্যাগরিষ্ঠ পদে জয়

  • আপডেট টাইম : শনিবার, ৩০ নভেম্বর, ২০১৯
  • ৭০১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া : বগুড়া অ্যাডভোকেটস  বার সমিতির নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত প্যানেল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। ১৩টি পদের মধ্যে এ প্যানেল সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ও মহাজোট সভাপতিসহ ৮টি ও বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল সাধারণ সম্পাদকসহ ৫টি পদ লাভ করেছে। শুক্রবার সমিতির গওহর আলী ভবনে নির্বাচন গভীর রাতে ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচন পরিচালনা কমিটির সূত্র জানায়, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের গোলাম ফারুক ৩৫৪ ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম জাতীয়তাবাদী ঐক্য পরিষদের দোলোয়ার হোসেন সরকার পেয়েছেন ৩২৫ ভোট। ৩৪২ ভোট পেয়ে সাধারণ সম্পাদক হয়েছেন, জাতীয়তাবাদী ঐক্য পরিষদের রফিকুল ইসলাম (১)। তার নিকটতম বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের জাকির হোসেন নবাব পেয়েছেন, ৩১৯ ভোট।

বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের অন্য নির্বাচিতরা হলেন: সহ-সভাপতি পদে মাহবুবর রহমান ফারুক ও মো: রহমতুল্লাহ, যুগ্ম সম্পাদক পদে একেএম রেজাউল হক, লাইব্রেরি ও সমাজকল্যাণ সম্পাদক পদে ইউনুস আলী, ম্যাগাজিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে রিয়াজুল জান্নাত প্রিন্স এবং কার্যনির্বাহী সদস্য পদে আজিজুল হক ফিরোজ ও বেবী খাতুন নির্বাচিত হয়েছেন। জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের অন্য নির্বাচিতরা হলেন: যুগ্ম সম্পাদক পদে শফিকুল ইসলাম এবং কার্য নির্বাহী সদস্য পদে জামাল পাশা রানা, সালমা সুলতানা ও উজ্জ্বল হোসেন।

নির্বাচন পরিচালনা কমিটির রিটার্নিং অফিসার অ্যাডভোকেট বিনয় কুমার ঘোষ রজত জানান, সমিতির গওহর আলী ভবনে শুক্রবার সকাল ৭টা হতে দুপুর ১টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। ৭০৯ জন ভোটারের মধ্যে ৬৯২ জন ভোট দেন।

বগুড়া অ্যাডভোকেটস  বার সমিতির নির্বাচনে গোলাম ফারুক সভাপতি ও রফিকুল ইসলাম (১) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com