মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:

রাঙ্গামাটিতে দিনব্যাপি ২১শের বই মেলার উদ্বোধন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৫৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: মহান ২১ ফেব্রুয়ারি উপলক্ষে রাঙ্গামাটিতে দুইদিনব্যাপী বই মেলার উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে ২১শের বই মেলার উদ্বোধন করেন, রাঙ্গামাটি সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি।

এ সময় রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান, জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক(আইসিটি) নাসরিন সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার মো: জাহিদুল ইসলাম প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন লেখকের ৫টি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

এছাড়া মহান ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি, শিশু একাডেমি, ক্ষুদ্র নৃ তাত্তি¡ক জনগোষ্ঠীর উদ্যোগে শিশুদের নিয়ে চিত্রাংকন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

দুইদিনব্যাপী ২১শের বই মেলায় জেলার প্রায় ৩০টি স্টল অংশ নিয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com