বাংলা হেডলাইনস বগুড়া: আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, দায়িত্ব নিয়ে বলছি খন্দকার মোশতাক ও এরশাদ বেঈমান হলেও জিয়াউর রহমান জাতির পিতা বঙ্গবন্ধু এবং জাতীয় চার নেতা হত্যার পরিকল্পনাকারী। কমিশন গঠন করে জিয়ার বিরুদ্ধে মামলা ও তাকে সাজা দিতে হবে। তাহলে নেতাদের হত্যার বিচার ও দেশের ইতিহাস সম্পূর্ণ হবে।
নাসিম শনিবার দুপুরে বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে এই মন্তবা করেন।
সাবেক মন্ত্রী নাসিম বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়নের জোয়ার সৃষ্টি হয়েছে। বিশ্বের বুকে মাথা উচুঁ করে দাঁড়িয়েছে দেশ। অন্ধকার থেকে আলোর পথে বাংলাদেশ। বগুড়াকে আওয়ামী লীগের দূর্গে পরিণত করতে তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
বগুড়া জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডা. মকবুল হোসেনের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক সুলতান মাহমুদ খান রনির সঞ্চালনায় সম্মেলনে অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক, সাংগঠনিক সম্পাদক নৌ-পরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান এমপি, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, কেন্দ্রীয় স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, সদস্য নুরুল ইসলাম ঠান্ডু, সদস্য মেরিনা জাহান কবিতা, বগুড়া-৫ আসনের এমপি হাবিবর রহমান, ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন প্রমূখ বক্তব্য রাখেন।