বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
১৯৭৮ সালে জন্ম নেওয়া বিএনপি কীভাবে ‘মুক্তিযুদ্ধের দল’: সংসদে প্রশ্ন আজহারের ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’: ফজলুর বক্তব্যে উত্তপ্ত সংসদ গণভোট নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প ফ্লোরিডায় লিমনের সঙ্গে বৃষ্টিকেও হত্যা পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল: ট্রাম্প বাংলাদেশে ২০২৫ সালে ‘তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়’ ছিল দেড় কোটির বেশি মানুষ স্ক্রিনশট পোস্ট করা নিয়ে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদল-শিবির উত্তেজনা, মারধর জ্বালানি পরিস্থিতি নিয়ে বিরোধী দলের সঙ্গে বসার আশ্বাস প্রধানমন্ত্রীর জাতীয় সংসদে ছাত্রদল-শিবির সংঘর্ষে ‘পা কেটে নেওয়ার’ অভিযোগ

প্রক্সি পরীক্ষা দিতে এসে এক ছাত্রী আটক ॥ ৩০ হাজার টাকা জরিমানা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০১৯
  • ৫৯৪ দেখা হয়েছে

  

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দি ডিগ্রি কলেজ কেন্দ্রে ডিগ্রি চুড়ান্ত পর্বের ইংরেজি বিষয়ে প্রক্সি পরীক্ষা দিতে এসে সাদিয়া আফরিন নামে এক ছাত্রী আটক হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে কলেজ গেটে তাকে আটকের পর ভ্রাম্যমান আদালতে হাজির করলে সারিয়াকান্দি উপজেলার নির্বাহী কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফ আহমেদ তাকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন। কলেজের অধ্যক্ষ সাইদুর রহমান এর সত্যতা নিশ্চিত করে বলেছেন, আসল পরীক্ষার্থীর প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড জব্দ করা হয়েছে। গোপন প্রতিবেদনের মাধ্যমে তাকে বহিস্কার করা হবে।আদালত, অধ্যক্ষ ও অন্যান্য সূত্র জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি চুড়ান্ত পরীক্ষা চলছে। সারিয়াকান্দি ডিগ্রি কলেজ কেন্দ্রে গাবতলীর দূর্গাহাটা কলেজের সিট পড়েছে।

বৃহস্পতিবার বিকালে ইংরেজি পরীক্ষা ছিল।গাবতলীর দূর্গাহাটা কলেজের ছাত্রী হাফিজার রহমানের মেয়ে রেহেনা খাতুন আসল পরীক্ষার্থী ছিলেন। রেহেনার পরিবর্তে বগুড়ার শাজাহানপুর উপজেলার দুবলাগাড়ি গ্রামের মন্তেজার রহমানের মেয়ে সাদিয়া আফরিন পরীক্ষায় অংশ নেন। সাদিয়া আফরিন ওড়না দিয়ে মুখ ঢেকে আসল ছাত্রী রেহেনা খাতুনের প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড নিয়ে বেলা ১টা ৫৫ মিনিটে পরীক্ষার হলে ঢোকার চেষ্টা করেন। এ সময় শিক্ষকের সন্দেহ হলে তিনি ওই পরীক্ষার্থীকে (সাদিয়া) রোল নম্বর ও নাম জিজ্ঞাসা করেন। সঠিকভাবে উত্তর দিতে না পারায় শিক্ষক তার কাছ থেকে প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড নিলে প্রক্সির বিষয়টি ফাঁস হয়ে যায়। সাদিয়া আফরিন কান্নাকাটি করে জানান, তিনি এবার সরকারি আজিজুল হক কলেজ থেকে মাস্টার্স পরীক্ষা দিয়েছেন। নতুন বিয়ে হয়েছে; এটা জানাজানি হলে তার সংসার নষ্ট হবে। এরপর খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ আহমেদের ভ্রাম্যমান আদালত তাকে ৩০ হাজার টাকা জরিমানা করেন। এ দন্ড প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, অনেক সময় তাদের পরিবেশ-পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com