রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত নির্বাচন কমিশন প্রস্তুত।। আজ সংসদে রাষ্ট্রপতি পদে ভোট নারীদের জন্য পিংক বাস সার্ভিস উদ্বোধন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে ।। জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে সর্বনিম্ন ২ বছর লাগবে: অর্থমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন: মির্জা ফখরুল বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য

সোমালিয়া জলদস্যুদের জিম্মিদশা থেকে বাড়ি ফিরেছে নাবিক নাজমুল

  • আপডেট টাইম : বুধবার, ১৫ মে, ২০২৪
  • ১৯২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সোমালিয়া জলদস্যুদের জিম্মিদশা থেকে ৬৭ দিন পর মুক্ত হয়ে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার চর নূরনগর গ্রামে নিজ বাড়িতে ফিরেছে নাবিক নাজমুল হক।

বুধবার (১৫) সকালে পরিবার, আত্মীয় স্বজন এবং গ্রামবাসী তাকে বরণ করে নেয়। মা-বাবাকে জড়িয়ে ধরে আবেগ-আপ্লুত হয়ে নাজমুল বলেন, সোমালিয়ার জলদস্যুদর হাতে জিম্মি থাকাবস্থায় যখন মা-বাবার সাথে কথা বলার কোন সুযোগই ছিলনা, তখন ভেবেছিলাম কারো সাথেই আর দেখা হবে না। তখন নামাজ আদায় করে আল্লাহর কাছে প্রার্থনা করতাম হে আল্লাহ তুমি আমাদেরকে জিম্মিদশা থেকে মুক্ত করে বাবা-মায়ের বুকে ফিরিয়ে দাও।

আল্লাহ আমাদের কথা শুনেছেন বলেই হয়তো আজ আমরা পুনঃজন্ম পেয়ে বাবা-মায়ের বুকে ফিরতে পেরেছি। অনেক ভালো লাগছে, এখন বেশ কিছুদিন বাড়িতে অবস্থান করে কোরবানি ঈদের পর আবারও জাহাজে ফিরবে বলে জানায় নাজমুল। তার এ বাড়ি ফেরার মধ্য দিয়ে পরিবারের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটেছে।

এসময় তার মা নার্গিস খাতুনও আবেগ- আপ্লুত হয়ে বলেন, আল্লাহ আমার বুকের মানিককে কোলে ফিরিয়ে দিয়েছে তাই আমার আর কোনো কিছু চাওয়ার নেই। এজন্য আল্লাহর কাছে হাজার কোটি শুকরিয়া আদায় করে বলেন, ছেলেকে ফিরে পেতে যারা সহযোগিতা করেছেন তাদের সবার কাছে আমি কৃতজ্ঞ।

উল্লেখ্য, গত ১২ মার্চ সোমালিয়ান জলদস্যুরা ভারত মহাসাগর থেকে বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহ অপহরণ করে ২৩ জন নাবিককে জিম্মি করে রাখে। এদের মধ্যে বন্দি জাহাজের ক্রু হিসেবে ছিলেন নাজমুল হক। প্রায় ৩৪ দিন পর ১৪ এপ্রিল ভোরে জলদস্যুদের কবল থেকে জাহাজসহ ২৩ নাবিক মুক্ত হয়ে এমভি আব্দুল্লাহ দুবাইয়ের আল হামরিয়া বন্দরে পৌঁছে।

সেখান থেকে মিনা সাকার নামের আরেকটি বন্দরে চুনাপাথর ভর্তি করার পর চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে রওনা দেয় এমভি আব্দুল্লাহ। মুক্ত নাবিকরা সব মিলিয়ে ২ মাস ৫ দিন পর বাংলাদেশে ফিরেছে। 

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com